October 31, 2026, 11:18 am
শিরনাম :
দেশের স্বার্থ ও সার্বভৌমত্বের প্রশ্নে কোনো আপস করা হবে না –ডা. শফিকুর রহমান খুলনায় সাংবাদিক সুরক্ষা ও কল্যাণ ফাউন্ডেশনের মতবিনিময় সভা, অসহায়দের মাঝে খাদ্য বিতরণের সিদ্ধান্ত কচুয়ায় বিশ্ব হাত ধোয়া দিবস উদযাপিত যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে কুয়াকাটায় দোয়া ও খাবার বিতরণ পশ্চিমবঙ্গে স্বাস্থ্য মন্ত্রীর ঘোষণা, পুজোয় সরকারি হাসপাতালে দীর্ঘ ছুটি বন্ধ পশ্চিমবঙ্গে গ্রামীণ উন্নয়নে পঞ্চায়েত মন্ত্রীর আশ্বাস মির্জাপুরে অজ্ঞাত এক নারীর মরদেহ উদ্ধার কাঁঠালিয়ায় শর্টবার ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত ঝালকাঠিতে জামায়াতের পৌর শাখার কর্মী শিক্ষা বৈঠক অনুষ্ঠিত মির্জাপুরে সারভর্তি ট্রাক পুকুরে

ঝালকাঠিতে হারানো ১৫ মোবাইল উদ্ধার করে হস্তান্তর করলেন পুলিশ সুপার

মো. আমিনুল ইসলাম, ঝালকাঠি প্রতিনিধি 

ঝালকাঠিতে বিভিন্ন সময়ে হারিয়ে যাওয়া ১৫টি মোবাইল ফোন উদ্ধার করে প্রকৃত মালিকদের হাতে তুলে দিয়েছেন জেলা পুলিশ সুপার জনাব উজ্জ্বল কুমার রায়।

মঙ্গলবার (৮ অক্টোবর ২০২৫ খ্রি.) সকালে জেলা পুলিশ সুপারের কার্যালয়ের কনফারেন্স রুমে এই হস্তান্তর অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে ঝালকাঠি জেলা পুলিশের আইসিটি শাখা উদ্ধারকৃত মোবাইল ফোনগুলো শনাক্ত করে প্রকৃত মালিকদের কাছে হস্তান্তরের ব্যবস্থা করে।

নিজেদের হারানো মূল্যবান ফোন ফিরে পেয়ে মালিকরা পুলিশ সুপার উজ্জ্বল কুমার রায় এবং জেলা পুলিশের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

এসময় উপস্থিত ছিলেন মোহাম্মদ সাইফুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) ঝালকাঠি; ডিআইও-১, জেলা বিশেষ শাখা, ঝালকাঠি এবং জেলা পুলিশের অন্যান্য কর্মকর্তাবৃন্দ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ