September 15, 2026, 3:08 pm
শিরনাম :
বাগেরহাটে বর্জ্য ব্যবস্থাপনার দাবিতে যুবদের সাইকেল র‍্যালি ফ্যাসিবাদের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে- আইনমন্ত্রী ফকিরহাটে অজ্ঞাত পরিবহণের ধাক্কায় পিকআপ চালক নিহত ফকিরহাটে আমন ক্ষেতে পোকার আক্রমণ প্রতিরোধে মাঠে মাঠে আলোক ফাঁদ ভারত সেবা সংঘে গনেশ পূজোর শুভ সূচনা করলেন- মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বাকৃবি’র তৃতীয় শ্রেণী কর্মচারী পরিষদ এর সাধারণ নির্বাচন অনুষ্ঠিত লামায় দোকানে গাঁজা বিক্রির অভিযোগে সুনীল কান্তি দে’র ৬ মাসের কারাদণ্ড মহানন্দা নদীতে গোসল করতে নেমে স্রোতে হারিয়ে গেল ‌দুই ছাত্র সমন্বিত উন্নয়নের মাধ্যমে বদলে যাবে কালীগঞ্জের স্বাস্থ্য, শিক্ষা, যোগাযোগ ও কর্মসংস্থানের চিত্র-এমপি, ফজলূল হক মিলন তালায় সেবা প্রদানকারী দপ্তরের সাথে সমন্বয় সভা অনুষ্ঠিত

অর্ধেক জনগোষ্ঠীকে দূরে রেখে উন্নয়ন সম্ভব নয়: জেলা প্রশাসক আশরাফুর রহমান

মো. আমিনুল ইসলাম, ঝালকাঠি প্রতিনিধি 

জাতীয় কন্যাশিশু দিবস-২০২৫ উপলক্ষে ঝালকাঠিতে আলোচনা সভা, পুরস্কার ও অনুদানের চেক বিতরণ করা হয়েছে।

বুধবার (৮ অক্টোবর) সকালে জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে ‘আমি কন্যাশিশু, স্বপ্ন গড়ি সাহসে লড়ি, দেশের কল্যাণে কাজ করি’ – এই প্রতিপাদ্যে এই সভা অনুষ্ঠিত হয়।

‎সভায় মহিলা বিষয়ক অধিদপ্তরের উপপরিচালক দিলারা খানমের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক আশরাফুর রহমান।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) এস এম এ বায়েজিদ ইবনে আকবর ও সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা

‎ফারহানা ইয়াসমিন। আলোচনা সভায় আরো বক্তব্য রাখেন ঝালকাঠি প্রেসক্লাব প্রতিনিধি ইসমাইল মুসাফির, মধ্যে চাঁদকাঠী মহিলা কল্যাণ সমিতির রোকেয়া বেগম এবং কন্যা শিশুদের প্রতিনিধি হিসেবে কেওড়া কিশোর কিশোরী ক্লাবের মোহনা আক্তার।

‎প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক আশরাফুর রহমান বলেন, অর্ধেক জনগোষ্ঠীকে দূরে রেখে উন্নয়ন কখনো সম্ভব নয়। নারীরা সমাজ ও পরিবারের অর্ধেক শক্তি। একটি পরিবারে মেয়েশিশু জাগ্রত থাকলে সেই পরিবার আলোকিত হয়।

কিন্তু বিয়ের পর অনেক নারী যেন হারিয়ে যায়, সমাজ তখন ভুলে যায় তার অবদান। আমাদের বুঝতে হবে, একটি দেশের উন্নয়নের মেরুদণ্ড নারী শক্তি—তাদের শিক্ষা, নিরাপত্তা ও কর্মসংস্থান নিশ্চিত করা আমাদের দায়িত্ব।

‎কন্যাশিশুদের প্রতি সচেতনতা ও ইতিবাচক মনোভাব গড়ে তুলতে হবে পরিবার থেকেই। তারা শুধু পরিবারের নয়, জাতির ভবিষ্যৎ।

‎সভা শেষে কন্যাশিশুদের মধ্যে পুরস্কার ও অনুদানের চেক বিতরণ করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ