September 16, 2026, 9:37 am
শিরনাম :
বটিয়াঘাটায় জৈব পদ্ধতিতে সবজি চাষ ও পরিবেশ সুরক্ষা বিষয়ক প্রশিক্ষণ অনুস্ঠিত। বাগেরহাটে বর্জ্য ব্যবস্থাপনার দাবিতে যুবদের সাইকেল র‍্যালি ফ্যাসিবাদের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে- আইনমন্ত্রী ফকিরহাটে অজ্ঞাত পরিবহণের ধাক্কায় পিকআপ চালক নিহত ফকিরহাটে আমন ক্ষেতে পোকার আক্রমণ প্রতিরোধে মাঠে মাঠে আলোক ফাঁদ ভারত সেবা সংঘে গনেশ পূজোর শুভ সূচনা করলেন- মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বাকৃবি’র তৃতীয় শ্রেণী কর্মচারী পরিষদ এর সাধারণ নির্বাচন অনুষ্ঠিত লামায় দোকানে গাঁজা বিক্রির অভিযোগে সুনীল কান্তি দে’র ৬ মাসের কারাদণ্ড মহানন্দা নদীতে গোসল করতে নেমে স্রোতে হারিয়ে গেল ‌দুই ছাত্র সমন্বিত উন্নয়নের মাধ্যমে বদলে যাবে কালীগঞ্জের স্বাস্থ্য, শিক্ষা, যোগাযোগ ও কর্মসংস্থানের চিত্র-এমপি, ফজলূল হক মিলন

বাগেরহাটে যাত্রীবাহী বাসের চাপায় শিক্ষক নিহত, তিন ঘন্টা পর যান চলাচল স্বাভাবিক

তরফদার রবিউল ইসলাম

বাগেরহাটের সাইনবোর্ড- বগী আঞ্চলিক মহাসড়কে যাত্রীবাহী বাসের চাপায় আছাদুর রহমান নামের এক শিক্ষক নিহত হয়েছেন।

বুধবার (০৮ অক্টোবর) সকালে মোরেলগঞ্জ থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসা একটি দোলা পরিবহনের একটি বাস কচুয়া উপজেলার মোল্লাবাড়ি নামক স্থানে বিপরীত দিক থেকে মোটরসাইকেলে আসা ওই শিক্ষককে চাপা দেয়।এতে ওই শিক্ষক গুরুত্বর আহত হয়।বাসটি সড়কের খাদে পড়ে যায়। ঘটনার পরপরই বাসের চালক ও হেলপার পালিয়ে যায়। আর ওই শিক্ষককে উদ্ধার করে বাগেরহাট ২৫০ শয্যা হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষনা করেন।

এদিকে শিক্ষক মারা যাওয়ার খবর পেয়ে শিক্ষার্থীরা সড়ক অবরোধ করে রাখে। বাসটিকে ভাংচুর করে। পরে স্থাণীয়দের মধ্যস্থতায় ঘন্টা দুয়েক অবরোধের পরে বেলা ১১টার দিকে যান চলাচল স্বাভাবিক হতে শুরু করেছে।

নিহত আছাদুর রহমান দৈবজ্ঞহাটি বিশেশ্বর বহুমুখি মাধ্যমিক বিদ্যালয়ের গনিত বিভাগের সহকারি শিক্ষক। নিহত শিক্ষকের বাড়ি সাতক্ষিরা জেলার কালিগঞ্জ উপজেলার সাতবসু গ্রামের বাসিন্দা। এক বছর এক মাস আগে এনটিআরসিএ‘র মাধ্যমে এই প্রতিষ্ঠানে তার নিয়োগ হয়। তিনি কচুয়া উপজেলার সাইনবোর্ড এলাকায় পরিবারসহ ভাড়া থাকতেন। তার স্ত্রী ও দুই সন্তান রয়েছে।

দৈবজ্ঞহাটি বিশেশ্বর বহুমুখি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক পিজুস কুমার সাহা বলেন, প্রতিদিনের মত মোটরসাইকেল চালিয়ে বিদ্যালয়ে আসছিলেন।বাসের চাপায় গুরুত্বর আহত হলে, আমরা উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।

কচুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ শামীম আহমেদ খান বলেন, খবর পেয়ে আমরা ঘটনাস্থলে পৌছেছি।কাটাখালি হাইওয়ে থানার র‌্যাকার খবর দেওয়া হয়েছে। ল্যাকার আসলে খাঁদ থেকে সরিয়ে থানায় নেওয়া হবে। যানচলাচল এখন স্বাভাবিক রয়েছে।ঘটনার পরেই বাস চালক ও সহযোগি পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ