September 15, 2026, 2:12 pm
শিরনাম :
বাগেরহাটে বর্জ্য ব্যবস্থাপনার দাবিতে যুবদের সাইকেল র‍্যালি ফ্যাসিবাদের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে- আইনমন্ত্রী ফকিরহাটে অজ্ঞাত পরিবহণের ধাক্কায় পিকআপ চালক নিহত ফকিরহাটে আমন ক্ষেতে পোকার আক্রমণ প্রতিরোধে মাঠে মাঠে আলোক ফাঁদ ভারত সেবা সংঘে গনেশ পূজোর শুভ সূচনা করলেন- মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বাকৃবি’র তৃতীয় শ্রেণী কর্মচারী পরিষদ এর সাধারণ নির্বাচন অনুষ্ঠিত লামায় দোকানে গাঁজা বিক্রির অভিযোগে সুনীল কান্তি দে’র ৬ মাসের কারাদণ্ড মহানন্দা নদীতে গোসল করতে নেমে স্রোতে হারিয়ে গেল ‌দুই ছাত্র সমন্বিত উন্নয়নের মাধ্যমে বদলে যাবে কালীগঞ্জের স্বাস্থ্য, শিক্ষা, যোগাযোগ ও কর্মসংস্থানের চিত্র-এমপি, ফজলূল হক মিলন তালায় সেবা প্রদানকারী দপ্তরের সাথে সমন্বয় সভা অনুষ্ঠিত

ফকিরহাটে জাতীয় টাইফয়েড টিকাদান ক্যম্পেইন -২৫ বাস্তবায়নের লক্ষে সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত

সৈয়দ জালিস মাহমুদ, বার্তা সম্পাদক

১২ অক্টোবর হতে জাতীয় টাইফয়েড টিকাদান ক্যম্পেইন -২৫ এর যথাযথ বাস্তবায়নের লক্ষে ফকিরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সভা কক্ষে সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত।

১২ অক্টোবর হতে জাতীয় ভাবে ১(এক) ডোজ টাইফয়েড টিকাদান ক্যম্পেইন -২৫ কর্মসূচী বাস্তবায়নের লক্ষে ফকিরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সভা কক্ষে বিকাল ৩টায় সমন্বয় কমিটির অনুষ্ঠিত সভায় উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ মোঃ আসাদুজ্জামান সাগর এর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা র্নিবাহী কর্মর্কতা- সুমনা আইরিন। সভায় টাইফয়েড টিকাদান ক্যম্পেইন -২৫ কর্মসূচী বাস্তবায়নের লক্ষে জন-গুরুত্বপূর্ন সিদ্ধান্ত নেওয়া হয়।

সভায় সিদ্ধান্ত হয় প্রাথমিক হতে নবম শ্রেণি পর্যন্ত সকল শিক্ষার্থীদের স্ব স্ব বিদ্যালয় হতে শিক্ষার্থীর জন্মনিবন্ধন দিয়ে নিবন্ধন কার্যক্রম বাস্তবায়ন করবেন, এছাড়া শিক্ষা বর্হিভূত কমিউনিটির শিশুদের অভিভাবকগণ যে কোন উপায়ে যঃঃঢ়ং://াধীবঢ়র.মড়া.নফ তে প্রবেশ করে রেজিস্ট্রেশন করবেন এবং নিজ সন্তানকে টিকার আওতায় আনবেন। এ লক্ষে উপজেলার প্রতিটা হাট বাজারে মাইকিং সহ প্রতিটি ইউনিয়নের ২৪টা টিকাদান কেন্দ্রের স্বাস্থ্য কর্মীদের মাধ্যমে সকলকে সচেতন করে টিকার আওতায় আনা হবে। এই কর্মসূচীর মধ্যে সকল আলিয়া, হিফজ ও কওমী মাদ্রাসা অর্ন্তভূক্ত থাকবে।

সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ফকিরহাট মডেল থানার অফিসার ইনচার্জ আব্দুর রাজ্জাক মীর, অতীশ সরদার- ইউ.এস.এস.ও, মোঃ আসাদুজ্জামান- ইউ.এ.এস, মোঃ রুবেল শেখ- সহঃউপঃপঃপঃ কর্মকর্তা, শোভা রায়- ইউ.পি.ই.ও, মোঃ আলমগীর হোসেন- উপঃ আইসিটি অফিসার, তাহিরা খাতুন- উপঃ মঃ বিঃ কর্মকর্তা, সৈয়দ জালিস মাহমুদ- খুলনাটাইমস্২৪ এর বার্তা সম্পাদক ও দৈনিক ইনকিলাব- ফকিরহাট উপজেলা প্রতিনিধি এবং এস এম মনি- দৈনিক কালবেলা – ফকিরহাট উপজেলা প্রতিনিধি।

সকলকে স্বাস্থ্য সচেতন হতে হবে ও নিজ সন্তানের স্বাস্থ ঝুকি কমানোর জন্য বিশ্ব স্বাস্থ্য সংস্থার আওতায় সরকার কর্তৃক ১(এক) ডোজ টাইফয়েড টিকাদান ক্যম্পেইন -২৫ কর্মসূচী বাস্তবায়নের লক্ষে একযোগে কাজ করতে হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ