September 15, 2026, 9:06 pm
শিরনাম :
বটিয়াঘাটায় জৈব পদ্ধতিতে সবজি চাষ ও পরিবেশ সুরক্ষা বিষয়ক প্রশিক্ষণ অনুস্ঠিত। বাগেরহাটে বর্জ্য ব্যবস্থাপনার দাবিতে যুবদের সাইকেল র‍্যালি ফ্যাসিবাদের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে- আইনমন্ত্রী ফকিরহাটে অজ্ঞাত পরিবহণের ধাক্কায় পিকআপ চালক নিহত ফকিরহাটে আমন ক্ষেতে পোকার আক্রমণ প্রতিরোধে মাঠে মাঠে আলোক ফাঁদ ভারত সেবা সংঘে গনেশ পূজোর শুভ সূচনা করলেন- মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বাকৃবি’র তৃতীয় শ্রেণী কর্মচারী পরিষদ এর সাধারণ নির্বাচন অনুষ্ঠিত লামায় দোকানে গাঁজা বিক্রির অভিযোগে সুনীল কান্তি দে’র ৬ মাসের কারাদণ্ড মহানন্দা নদীতে গোসল করতে নেমে স্রোতে হারিয়ে গেল ‌দুই ছাত্র সমন্বিত উন্নয়নের মাধ্যমে বদলে যাবে কালীগঞ্জের স্বাস্থ্য, শিক্ষা, যোগাযোগ ও কর্মসংস্থানের চিত্র-এমপি, ফজলূল হক মিলন

আনুষ্ঠানিক ভাবে দল হিসেবে আ.লীগের বিচারকাজের তদন্ত শুরু

বিট রিপোর্টার
ফাইল ছবি

দ্রুত সময়ের মধ্যেই রাজনৈতিক দল হিসেবে আওয়ামী লীগের বিরুদ্ধে তদন্ত শুরু হচ্ছে বলে জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. তাজুল ইসলাম। নিয়োগ দেয়া হয়েছে তদন্ত কর্মকর্তা।

মঙ্গলবার (৭ অক্টোবর) ট্রাইব্যুনালে গণমাধ্যমকে এসব তথ্য জানান তাজুল ইসলাম।

এসময় তিনি বলেন, ‘কারো বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আনুষ্ঠানিক অভিযোগ গঠন করা হলে কোনো পর্যায়ের নির্বাচনে অংশ নিতে পারবে না, আইনের এ সংশোধনী সংবিধান মেনেই করা হয়েছে।

আওয়ামী লীগের বিরুদ্ধে অন্য মামলায় সাক্ষীরা এরইমধ্যে ট্রাইব্যুনালে যেসব সাক্ষ্য দিয়েছেন তা তদন্তে আমলে নেয়া হবে জানানো হয়। আওয়ামী লীগের বিরুদ্ধে তদন্ত চলাকালে অন্য কোনো দলের নাম উঠে আসলে সেসব দলের বিচারের বিষয়টি বিবেচনার কথা জানান ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর।

কোন বিষয়কে ধরে আওয়ামী লীগের বিরুদ্ধে তদন্ত শুরু হবে, সেই প্রশ্নের জবাবে তাজুল ইসলাম বলেন, ‘আইনের মধ্যে যেসব বিষয় উঠে আসবে সেসব বিষয় ধরে তদন্ত এগিয়ে নেয়া হবে। আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনাসহ দলের একাধিক শীর্ষ নেতার বিচার ট্রাইব্যুনালে চলছে।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ