July 25, 2026, 4:54 pm
শিরনাম :
মাদার নদীর বাঁশের স্যাকোটি ব্রীজ করার দাবীতে এলাকাবাসী মানববন্ধন কবিরহাটে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও পুরস্কার বিতরণ মোরেলগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্স আকস্মিক পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী তালায় জলবায়ু পরিবর্তন, প্রভাব এবং করনীয় শীর্ষক পর্যালোচনা সভা অনুষ্ঠিত কোটালীপাড়ায় অলিম্পিক কোম্পানির ডিলারের গোডাউনে অগ্নিকাণ্ড বাগেরহাটে বাল্যবিবাহ ও নারী নির্যাতন প্রতিরোধে সচেতনতামূলক ক্যাম্পেইন ফকিরহাটে প্রাক্তন শিক্ষার্থীদের উদ্যোগে বৃক্ষরোপন বাগেরহাট জেলায় শুরু হয়েছে স্মার্ট কৃষক কার্ড এর তথ্য সংগ্রহ কাঁঠালিয়ায় চলছে কৃষক স্মার্ট কার্ড তথ্য সংগ্রহ রাজপাড়া থানা পরিদর্শনে আরএমপি কমিশনার

বরিশাল ডায়াবেটিস হাসপাতালে এক গৃহবধূ পাঁচ নবজাতক জন্ম দিল

বরিশাল ব্যুরো প্রধান

লামিয়া আক্তার (২২) নামের এক গৃহবধূ একসাথে পাঁচ নবজাতকের জন্ম দিয়েছেন।

সোমবার (৬ অক্টোবর) দুপুর একটার দিকে বরিশাল ডায়াবেটিক হাসপাতালের প্রসূতি বিভাগে তিনি এ পাঁচ নবজাতকের জন্ম দিয়েছেন।

নবজাতকদের মধ্যে তিনজন ছেলে এবং দুইজন মেয়ে।

হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডা. মশিউর রহমান জানিয়েছেন, মা ও নবজাতকরা বর্তমানে সুস্থ আছেন এবং হাসপাতালের পর্যবেক্ষণে রয়েছেন।

তিনি আরও বলেন, একসাথে পাঁচজন নবজাতকের জন্ম বিরল হলেও সবকিছু স্বাভাবিকভাবে সম্পন্ন হয়েছে।

স্থানীয়রা এই ঘটনাকে ‘অলৌকিক’ বলে অভিহিত করছেন। খবরটি ছড়িয়ে পড়ার পর হাসপাতাল ও আশপাশের এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। সাধারণ মানুষ নবজাতকদের একনজর দেখতে হাসপাতালের সামনে ভিড় জমাচ্ছেন।

নবজাতকদের মা লামিয়া আক্তার বাউফল উপজেলার চাঁদকাঠী গ্রামের বাসিন্দা।

একসাথে পাঁচ সন্তান জন্ম দেওয়ার ঘটনায় লামিয়ার এলাকায়ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ