September 15, 2026, 7:28 pm
শিরনাম :
বটিয়াঘাটায় জৈব পদ্ধতিতে সবজি চাষ ও পরিবেশ সুরক্ষা বিষয়ক প্রশিক্ষণ অনুস্ঠিত। বাগেরহাটে বর্জ্য ব্যবস্থাপনার দাবিতে যুবদের সাইকেল র‍্যালি ফ্যাসিবাদের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে- আইনমন্ত্রী ফকিরহাটে অজ্ঞাত পরিবহণের ধাক্কায় পিকআপ চালক নিহত ফকিরহাটে আমন ক্ষেতে পোকার আক্রমণ প্রতিরোধে মাঠে মাঠে আলোক ফাঁদ ভারত সেবা সংঘে গনেশ পূজোর শুভ সূচনা করলেন- মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বাকৃবি’র তৃতীয় শ্রেণী কর্মচারী পরিষদ এর সাধারণ নির্বাচন অনুষ্ঠিত লামায় দোকানে গাঁজা বিক্রির অভিযোগে সুনীল কান্তি দে’র ৬ মাসের কারাদণ্ড মহানন্দা নদীতে গোসল করতে নেমে স্রোতে হারিয়ে গেল ‌দুই ছাত্র সমন্বিত উন্নয়নের মাধ্যমে বদলে যাবে কালীগঞ্জের স্বাস্থ্য, শিক্ষা, যোগাযোগ ও কর্মসংস্থানের চিত্র-এমপি, ফজলূল হক মিলন

ঝালকাঠিতে বাস-মোটরসাইকেল সংঘর্ষে উভয় যানবাহনে আগুন লেগে গুরুতর আহত ১

মো. আমিনুল ইসলাম, ঝালকাঠি প্রতিনিধি 

ঝালকাঠির নলছিটি উপজেলার ভৈরবপাশা ইউনিয়নের প্রতাপ এলাকায় বাস-মোটরসাইকেল সংঘর্ষে উভয় যানবাহনে আগুন লাগে, একজন গুরুতর আহত হয়েছেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার বিকেলে ঢাকাগামী সাকুরা পরিবহনের একটি দ্রুতগতির বাস ঝালকাঠি-বরিশাল আঞ্চলিক মহাসড়কের প্রতাপ এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেলকে চাপা দেয়। এতে মোটরসাইকেল আরোহী মো. তোফাজ্জল হোসেন গুরুতর আহত হন। তিনি ঝালকাঠি সদরের নথুল্লাহবাদ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক।

খবর পেয়ে নলছিটি থানা পুলিশ ও ঝালকাঠি ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

নলছিটি থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস ছালাম জানান, আহত ব্যক্তিকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাস ও মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে, এবং সড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে। ঘটনার পরবর্তী আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ