July 26, 2026, 5:47 am
শিরনাম :
এহসান মোর্শেদ পিয়াল কে আহবায়ক করে মূলঘর ইউনিয়ন “মুক্তিযোদ্ধো প্রজন্ম সংসদ” এর আহবায়ক কমিটি গঠিত। পবিপ্রবিতে উদয় ভবনের নিলাম অনুষ্ঠিত আগের সরকারের দুর্নীতির তদন্ত করে পরিকল্পিত বেড়িবাঁধ নির্মাণ করা হবে: প্রতিমন্ত্রী টুকু যশোরের বাঘারপাড়ায় এনসিপির পথসভায় হাসনাত আব্দুল্লাহ চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় এস্কাফ সিরাপ জব্দ তালায় টিআরএম বিলের বকেয়া আদায় ও জলাবদ্ধতা নিরসনের দাবিতে মানববন্ধন প্রান্তিক ভূমিহীন ও মৎস্যজীবীদের কেন্দ্রীয় ভূমি কমিটির সভা অনুষ্ঠিত পবিপ্রবিতে চাকসু প্রতিনিধিদের সঙ্গে ছাত্রশিবিরের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় জুলাই অভূত্থান স্মরণে ছাত্রশিবিরের আয়োজনে স্বর্ণপদক প্রদান ও আলোচনা সভা অনুষ্ঠিত রাজশাহী ইনডোর স্টেডিয়াম নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন ভূমিমন্ত্রী

রাজাপুরে ৩ বাড়িতে চুরি, ধাওয়া দিয়ে এক চোর আটক – গণধোলাইয়ের পর পুলিশের কাছে সোপর্দ

মো. আমিনুল ইসলাম, ঝালকাঠি প্রতিনিধি 

ঝালকাঠির রাজাপুর উপজেলার পশ্চিম নৈকাঠি এলাকায় পরপর তিনটি বাড়িতে চুরির ঘটনা ঘটেছে। এসময় এলাকাবাসীর ধাওয়ায় আলামিন (৩০) নামের এক চোরকে ধরে উত্তেজিত জনতা গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করে। সোমবার (৬ অক্টোবর) ভোররাতে এ ঘটনা ঘটে।

আটক আলামিন পিরোজপুর সদর উপজেলার চুঙ্গাপাশা গ্রামের আনোয়ার শেখের ছেলে।

স্থানীয় বাসিন্দা মজিবর রহমান জানান, রাত সাড়ে ৩টার দিকে ঘরের ভেতর শব্দ পেয়ে পরিবারের সদস্যরা জেগে ওঠেন। পরে ধাওয়া দিলে ৩-৪ জন চোর পালানোর চেষ্টা করে।

এরমধ্যে একজনকে ধানক্ষেতে ধরে ফেলে স্থানীয়রা। পরে তাকে রাস্তায় তুলে গণধোলাই দেয় উত্তেজিত জনতা। খবর পেয়ে পুলিশ এসে আহত অবস্থায় আলামিনকে উদ্ধার করে রাজাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।

ক্ষতিগ্রস্ত গৃহস্থ মোজাম্মেল হোসেন তালুকদার বলেন, “রাত আড়াইটার দিকে ঘরে স্প্রে করে আমাদের অচেতন করে প্রায় ৪ ভরি স্বর্ণালঙ্কার, ৫০ হাজার টাকা ও মোবাইলসহ ৬ লাখ টাকার বেশি মালামাল চুরি করে নেয় চোরের দল। আরেক বাড়িতে চুরি করতে গিয়ে একজন ধরা পড়ে।”

রাজাপুর থানার এএসআই কালাম জানান, ভোরে খবর পেয়ে মোবাইল টিম নিয়ে ঘটনাস্থলে যাই। স্থানীয়দের সহায়তায় আহত অবস্থায় এক চোরকে উদ্ধার করে থানায় আনা হয়েছে। ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ