September 15, 2026, 6:45 pm
শিরনাম :
বাগেরহাটে বর্জ্য ব্যবস্থাপনার দাবিতে যুবদের সাইকেল র‍্যালি ফ্যাসিবাদের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে- আইনমন্ত্রী ফকিরহাটে অজ্ঞাত পরিবহণের ধাক্কায় পিকআপ চালক নিহত ফকিরহাটে আমন ক্ষেতে পোকার আক্রমণ প্রতিরোধে মাঠে মাঠে আলোক ফাঁদ ভারত সেবা সংঘে গনেশ পূজোর শুভ সূচনা করলেন- মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বাকৃবি’র তৃতীয় শ্রেণী কর্মচারী পরিষদ এর সাধারণ নির্বাচন অনুষ্ঠিত লামায় দোকানে গাঁজা বিক্রির অভিযোগে সুনীল কান্তি দে’র ৬ মাসের কারাদণ্ড মহানন্দা নদীতে গোসল করতে নেমে স্রোতে হারিয়ে গেল ‌দুই ছাত্র সমন্বিত উন্নয়নের মাধ্যমে বদলে যাবে কালীগঞ্জের স্বাস্থ্য, শিক্ষা, যোগাযোগ ও কর্মসংস্থানের চিত্র-এমপি, ফজলূল হক মিলন তালায় সেবা প্রদানকারী দপ্তরের সাথে সমন্বয় সভা অনুষ্ঠিত

ভোক্তার অধিকারকে অগ্রাধিকার দিতে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের ক্ষমতা বৃদ্ধির প্রস্তাব করা হয়েছে : মহাপরিচালক

আমিরুল ইসলাম, খুলনা ব্যুরো প্রধান

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক ফারুক আহম্মেদ বলেছেন, ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর সচেতনতা, প্রতিরোধ এবং প্রতিকার এ তিনটি বিষয় নিয়ে কাজ করে।

তিনি বলেন, অনেক জায়গায় অনিয়ম রয়েছে। অনলাইনে প্রতারণা চলছে। এসব ব্যাপারে ভোক্তাকে সচেতন হতে হবে। ভোক্তার অধিকার রক্ষায় অগ্রাধিকার দেওয়া হবে। এজন্য ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের ক্ষমতা বৃদ্ধির প্রস্তাব করা হয়েছে।

সোমবার (৬ অক্টোবর) দুপুরে খুলনা বিভাগীয় কমিশনারের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত ‘ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০৯ অবহিতকরণ ও বাস্তবায়ন’ বিষয়ক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর খুলনা বিভাগীয় অফিস এ সেমিনারের আয়োজন করে।

সেমিনারে সভাপতিত্ব করেন খুলনার অতিরিক্ত বিভাগীয় কমিশনার (শিক্ষা ও আইসিটি) দেব প্রসাদ পাল।

আলোচক ছিলেন খুলনার অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) মো. হুসাইন শওকত, জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের পরিচালক (উপসচিব) মোহাম্মদ আজিজুল ইসলাম, খুলনার অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল্লাহ ওয়ারেস, অতিরিক্ত জেলা প্রশাসক বিতান কুমার মন্ডল।

স্বাগত বক্তৃতা করেন খুলনা জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের উপপরিচালক মোহাম্মদ সেলিম।

খুলনা জেলা ভোক্তা অধিকারের সহকারী পরিচালক মো. ওয়ালিদ বিন হাবিবের সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন খুলনা জেলা ক্যাব’র সাধারণ সম্পাদক নাজমুল আজম ডেভিড। উন্মুক্ত আলোচনায় অংশ নেন অতিরিক্ত পুলিশ সুপার মো. সাইফুল ইসলাম, জিন্নাত আরা আহমেদ, সাংবাদিক তরিকুল ইসলাম, মুহাম্মদ নূরুজ্জামান, নুর ইসলাম রকি, ডা. এস কে সাহা, ড. মোহাম্মদ হানিফ মল্লিক, মেহেদী হাসান, সাংবাদিক মো. আশিকুর রহমান, কামাল মোস্তফা।

সেমিনারে জানানো হয়, ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরে এ পর্যন্ত মোট ২ লাখ ৩৮ হাজার ৩৬২ টি অভিযোগ জমা হয়েছে। এর মধ্যে ই-কমার্স সংক্রান্ত অভিযোগ ৬২ হাজার। এর মধ্যে ৯৬ শতাংশ অভিযোগ নিষ্পত্তি করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ