September 15, 2026, 5:07 pm
শিরনাম :
বাগেরহাটে বর্জ্য ব্যবস্থাপনার দাবিতে যুবদের সাইকেল র‍্যালি ফ্যাসিবাদের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে- আইনমন্ত্রী ফকিরহাটে অজ্ঞাত পরিবহণের ধাক্কায় পিকআপ চালক নিহত ফকিরহাটে আমন ক্ষেতে পোকার আক্রমণ প্রতিরোধে মাঠে মাঠে আলোক ফাঁদ ভারত সেবা সংঘে গনেশ পূজোর শুভ সূচনা করলেন- মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বাকৃবি’র তৃতীয় শ্রেণী কর্মচারী পরিষদ এর সাধারণ নির্বাচন অনুষ্ঠিত লামায় দোকানে গাঁজা বিক্রির অভিযোগে সুনীল কান্তি দে’র ৬ মাসের কারাদণ্ড মহানন্দা নদীতে গোসল করতে নেমে স্রোতে হারিয়ে গেল ‌দুই ছাত্র সমন্বিত উন্নয়নের মাধ্যমে বদলে যাবে কালীগঞ্জের স্বাস্থ্য, শিক্ষা, যোগাযোগ ও কর্মসংস্থানের চিত্র-এমপি, ফজলূল হক মিলন তালায় সেবা প্রদানকারী দপ্তরের সাথে সমন্বয় সভা অনুষ্ঠিত

ইসলামী ব্যাংক খাতে অযোগ্যদের নিয়োগের প্রতিবাদে ফকিরহাটে মানববন্ধন

সৈয়দ জালিস মাহমুদ

ইসলামী ব্যাংকসহ ব্যাংকিং খাতে বিশেষ অঞ্চলের একচ্ছত্র অবৈধ নিয়োগ বাতিল করে মেধাভিত্তিক নিয়োগের দাবীতে বাগেরহাটের ফকিরহাটে মানবন্ধন ও বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (৬ অক্টোবর) বেলা ১১টায় ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি ফকিরহাট শাখা কার্যালয়ের সামনে বৈষম্যবিরোধী চাকুরী প্রত্যাশী পরিষদ ও ইসলামী ব্যাংক গ্রাহক. ফোরাম এই মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচির আয়োজন করেন।

ইসলামী ব্যাংক গ্রাহক ফোরাম এর পক্ষে বক্তব্য রাখেন মাও: হাবিবুল্লাহ, মো: মিজানুর রহমান, মো: আব্দুল্লাহ এবং বৈষম্যবিরোধী চাকুরী প্রত্যাশী পরিষদের পক্ষে বক্তব্য রাখেন মো মোস্তাফিজুর রহমান প্রমূখ।

মানববন্ধনে বক্তারা বলেন, ২০১৭-২০২৪ সাল পর্যন্ত ইসলামি ব্যাংকে এস আলম গ্রুপ কর্তৃক অবৈধভাবে নিয়োগকৃত অদক্ষ কর্মকর্তা ও কর্মচারীদের অনতিবিলম্বে ছাটাই করে মেধাভিত্তিক নিয়োগ দিতে হবে।

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি’র ফকিরহাট শাখা ব্যবস্থাপক, এসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট মো: রহমত উদ্দিন হাওলাদার বলেন, ২০১৭-২০২৪ সাল পর্যন্ত এস আলম গ্রুপ ইসলামী ব্যাংকের কর্তৃত্ব নিয়েছিল।

সে সময় বিজ্ঞাপন ও পরীক্ষা ছাড়াই অনেক মানুষকে ব্যাংকে নিয়োগ দিয়েছিল। যে কারনে ব্যাংকে অযোগ্য ও অদক্ষ লোকের সংখ্যা বেড়ে গেছে। বৈষম্যবিরোধী চাকুরী প্রত্যাশী পরিষদ ও ইসলামী ব্যাংক গ্রাহক পরিষদের উদ্যোগে আয়োজিত মানববন্ধনে যে দাবী জানিয়েছেন তা যোত্তিক দাবী বলে তিনি মনে করেন। #


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ