July 25, 2026, 6:40 pm
শিরনাম :
আগের সরকারের দুর্নীতির তদন্ত করে পরিকল্পিত বেড়িবাঁধ নির্মাণ করা হবে: প্রতিমন্ত্রী টুকু যশোরের বাঘারপাড়ায় এনসিপির পথসভায় হাসনাত আব্দুল্লাহ চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় এস্কাফ সিরাপ জব্দ তালায় টিআরএম বিলের বকেয়া আদায় ও জলাবদ্ধতা নিরসনের দাবিতে মানববন্ধন প্রান্তিক ভূমিহীন ও মৎস্যজীবীদের কেন্দ্রীয় ভূমি কমিটির সভা অনুষ্ঠিত পবিপ্রবিতে চাকসু প্রতিনিধিদের সঙ্গে ছাত্রশিবিরের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় জুলাই অভূত্থান স্মরণে ছাত্রশিবিরের আয়োজনে স্বর্ণপদক প্রদান ও আলোচনা সভা অনুষ্ঠিত রাজশাহী ইনডোর স্টেডিয়াম নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন ভূমিমন্ত্রী মেদনী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে মাঠে রফিকুল ইসলাম খান কালীগঞ্জে বাল্য বিয়ের অপরাধে কনের পিতাকে ছয় মাসের কারাদন্ড

ইসলামী ব্যাংকে অবৈধ নিয়োগপ্রাপ্ত কর্মকর্তাদের বহিষ্কারের দাবিতে মানববন্ধন

বাগেরহাট প্রতিনিধি

ইসলামী ব্যাংকে এস আলম গ্রুপ কর্তৃক অবৈধভাবে নিয়োগপ্রাপ্ত অদক্ষ কর্মকর্তাদের অবিলম্বে বহিষ্কারের দাবিতে বাগেরহাটে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (৬ অক্টোবর) সকাল ১০টায় বাগেরহাট প্রেস ক্লাবের সামনে ইসলামী ব্যাংক গ্রাহক ফোরামের উদ্যোগে এ কর্মসূচি পালিত হয়। মানববন্ধনে শতাধিক গ্রাহক অংশগ্রহণ করেন।

মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, ২০১৭ সাল থেকে ২০২৪ সাল পর্যন্ত এস আলম গ্রুপের প্রভাব খাটিয়ে বিপুলসংখ্যক অদক্ষ কর্মকর্তা অবৈধভাবে নিয়োগ দেওয়া হয়েছে। এর ফলে ব্যাংকের সেবার মান ব্যাহত হচ্ছে এবং গ্রাহকদের স্বার্থ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে।

তারা অবিলম্বে এসব অবৈধ নিয়োগপ্রাপ্ত কর্মকর্তাদের বহিষ্কার এবং ইসলামী ব্যাংককে দুর্নীতিমুক্ত করার জোর দাবি জানান।

মানববন্ধনে উপস্থিত ছিলেন মোহাম্মদ সাইফুল শেখ, মোঃ সারোয়ার হোসেন, জুলফিকার আলী, আব্দুস সালাম, নাহিয়ান ইসলাম, মনিরুল ইসলাম লাবিব, মাওলানা রবিউল ইসলাম, মোহাম্মদ ইউনুস, মোহাম্মদ জাকির হোসেন প্রমুখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ