July 25, 2026, 4:54 pm
শিরনাম :
মাদার নদীর বাঁশের স্যাকোটি ব্রীজ করার দাবীতে এলাকাবাসী মানববন্ধন কবিরহাটে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও পুরস্কার বিতরণ মোরেলগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্স আকস্মিক পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী তালায় জলবায়ু পরিবর্তন, প্রভাব এবং করনীয় শীর্ষক পর্যালোচনা সভা অনুষ্ঠিত কোটালীপাড়ায় অলিম্পিক কোম্পানির ডিলারের গোডাউনে অগ্নিকাণ্ড বাগেরহাটে বাল্যবিবাহ ও নারী নির্যাতন প্রতিরোধে সচেতনতামূলক ক্যাম্পেইন ফকিরহাটে প্রাক্তন শিক্ষার্থীদের উদ্যোগে বৃক্ষরোপন বাগেরহাট জেলায় শুরু হয়েছে স্মার্ট কৃষক কার্ড এর তথ্য সংগ্রহ কাঁঠালিয়ায় চলছে কৃষক স্মার্ট কার্ড তথ্য সংগ্রহ রাজপাড়া থানা পরিদর্শনে আরএমপি কমিশনার

কাঁঠালিয়ায় নিখোঁজের একদিন পর শিশুর ভাসমান মরদেহ উদ্ধার

মো. আমিনুল ইসলাম, ঝালকাঠি প্রতিনিধি 

ঝালকাঠির কাঁঠালিয়ায় নিখোঁজের একদিন পর আবদুল্লাহ নামের দুই বছরের এক শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

রোববার (৫ অক্টোবর) উপজেলার আওরাবুনিয়া ইউনিয়নের উত্তর চড়াইল গ্রামের একটি খাল থেকে ওই শিশুর ভাসমান মরদেহ উদ্ধার করা হয়।

নিহত আবদুল্লাহ উপজেলার ছোট কৈখলী গ্রামের মো. লিটন হাওলাদারের ছেলে।

গত শনিবার (৪ অক্টোবর) দুপুরে খেলতে খেলতে বাড়ীর সামনে খালে পড়ে নিখোঁজ হয়। স্বজন ও ফায়ার সার্ভিসের ডুবুরি দল রাতভর অভিযান চালিয়ে শিশু আবদুল্লাহর খোঁজ পাননি।

রোববার সকালে পাশ্ববর্তী উত্তর চড়াইল গ্রামের ভাড়ানি খালে লাঁশ ভাসতে দেখে পুলিশকে খবর দেয়।

কাঁঠালিয়া থানার ওসি মং চেনলা বলেন, শিশু আব্দুল্লাহর লাঁশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ঝালকাঠি মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত মামলা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ