July 26, 2026, 5:35 am
শিরনাম :
এহসান মোর্শেদ পিয়াল কে আহবায়ক করে মূলঘর ইউনিয়ন “মুক্তিযোদ্ধো প্রজন্ম সংসদ” এর আহবায়ক কমিটি গঠিত। পবিপ্রবিতে উদয় ভবনের নিলাম অনুষ্ঠিত আগের সরকারের দুর্নীতির তদন্ত করে পরিকল্পিত বেড়িবাঁধ নির্মাণ করা হবে: প্রতিমন্ত্রী টুকু যশোরের বাঘারপাড়ায় এনসিপির পথসভায় হাসনাত আব্দুল্লাহ চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় এস্কাফ সিরাপ জব্দ তালায় টিআরএম বিলের বকেয়া আদায় ও জলাবদ্ধতা নিরসনের দাবিতে মানববন্ধন প্রান্তিক ভূমিহীন ও মৎস্যজীবীদের কেন্দ্রীয় ভূমি কমিটির সভা অনুষ্ঠিত পবিপ্রবিতে চাকসু প্রতিনিধিদের সঙ্গে ছাত্রশিবিরের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় জুলাই অভূত্থান স্মরণে ছাত্রশিবিরের আয়োজনে স্বর্ণপদক প্রদান ও আলোচনা সভা অনুষ্ঠিত রাজশাহী ইনডোর স্টেডিয়াম নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন ভূমিমন্ত্রী

বাগেরহাটে সুপারি চুরি সংক্রান্ত বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় কৃষক নিহত

তরফদার রবিউল ইসলাম

বাগেরহাটের মোরেলগঞ্জে চুরি সংক্রান্ত বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় কালাম খান (৪৮) নামের এক কৃষক নিহত হয়েছেন।
শনিবার (০৪ অক্টোবর) রাত ৯টার দিকে উপজেলার ছোট জামুয়া নামক স্থানে ওই কৃষক ও তার ভাইয়ের উপর হামলা হয়। পরে তাদের উদ্ধার করে মোরেলগঞ্জ উপজেলা হাসপাতলে নিলে কর্তব্যরত চিকিৎসক কৃষক কালাম খানকে মৃত ঘোষনা করেন। অবস্থা গুরুত্বর হওয়ায় নিহতের ভাই লুৎফর খানকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন। নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বাগেরহাট ২৫০ শয্যা জেলা হাসপাতালে পাঠানোর প্রক্রিয়া চলছে।
নিহত কালাম খান মোরেলগঞ্জ উপজেলার চিংড়াখালী ইউনিয়নের ডেপুয়ার পাড় গ্রামের ওয়াজেদ আলী খান ওরফে কালু খানের ছেলে।
কালাম খানের প্রতিবেশী ও চিংড়াখালী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মামুন খান বলেন, সুপারি চুরিকে কেন্দ্র করে একই বংশের সোহেল খান ও নিহত কালাম খানের পরিবারের লোকদের সাথে বিরোধ চলে আসছিল। এরই জেরে গতকাল রাতে উভয় পক্ষের মধ্যে বাক বিতন্ডা হয়। সোহেল খান ও তার লোকজন কালাম খান এবং তার বড় ভাই লুৎফর খানকে মারপিট করে। এদের মধ্যে কালাম খান মারা গেছেন। লুৎফর খানকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
প্রধান অভিযুক্ত সোহেল খান ওই এলাকার বাসিন্দা।
মোরেলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মতলুবর রহমান বলেন, খবর পেয়ে আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। এলাকা শান্ত রয়েছে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো এবং মামলা দায়েরের  প্রস্তুতি চলছে।  অভিযুক্তদের আটক করতে পুলিশ অভিযান শুরু করেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ