July 25, 2026, 5:48 pm
শিরনাম :
বরিশাল জেলা সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটি গঠন মাদার নদীর বাঁশের স্যাকোটি ব্রীজ করার দাবীতে এলাকাবাসী মানববন্ধন কবিরহাটে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও পুরস্কার বিতরণ মোরেলগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্স আকস্মিক পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী তালায় জলবায়ু পরিবর্তন, প্রভাব এবং করনীয় শীর্ষক পর্যালোচনা সভা অনুষ্ঠিত কোটালীপাড়ায় অলিম্পিক কোম্পানির ডিলারের গোডাউনে অগ্নিকাণ্ড বাগেরহাটে বাল্যবিবাহ ও নারী নির্যাতন প্রতিরোধে সচেতনতামূলক ক্যাম্পেইন ফকিরহাটে প্রাক্তন শিক্ষার্থীদের উদ্যোগে বৃক্ষরোপন বাগেরহাট জেলায় শুরু হয়েছে স্মার্ট কৃষক কার্ড এর তথ্য সংগ্রহ কাঁঠালিয়ায় চলছে কৃষক স্মার্ট কার্ড তথ্য সংগ্রহ

বাগেরহাটে অস্থায়ী সেনা ক্যাম্পে বিদ্যুৎস্পৃষ্টে সেনা সদস্যসহ দুইজনের মৃত্যু

বাগেরহাট প্রতিনিধি

বাগেরহাটের রামপালে অস্থায়ী সেনা ক্যাম্পে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে সেনা সদস্যসহ দুইজনের মৃত্যু হয়েছে। রবিবার (৫ অক্টোবর) বেলা সাড়ে ১১টার দিকে রামপাল তাপবিদ্যুৎকেন্দ্রে অভ্যন্তরে অস্থায়ী ক্যাম্পের ছাদে শুকানো কাপড় আনতে গেলে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন বেসরকারি কর্মচারী ধোপা হাছিব খান (১৯) এবং সেনা সদস্য মো. আরিফ হাসান (২৭)।

রামপাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুর রহমান বলেন,অস্থায়ী সেনা ক্যাম্পে শুকানো কাপড় আনতে গিয়ে অসাবধানতাবশত বৈদ্যুতিক তারে জড়িয়ে পড়েন ধোপা হাছিব খান। তখন পাশে থাকা সেনা সদস্য আরিফ হাসান এগিয়ে এসে তাকে উদ্ধার করতে গেলে সেও বিদ্যুৎ তায়িত হয়ে পড়ে।

এসময় অপর এক সেনা সদস্য বাশঁ দিয়ে বৈদ্যুতিক তারে সরিয়ে দ্রুত উদ্ধার করে স্থানীয়ভাবে প্রাথমিক চিকিৎসা দিয়ে দ্রুত খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে আহত দুজনই মারা যান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ