September 15, 2026, 6:45 pm
শিরনাম :
বাগেরহাটে বর্জ্য ব্যবস্থাপনার দাবিতে যুবদের সাইকেল র‍্যালি ফ্যাসিবাদের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে- আইনমন্ত্রী ফকিরহাটে অজ্ঞাত পরিবহণের ধাক্কায় পিকআপ চালক নিহত ফকিরহাটে আমন ক্ষেতে পোকার আক্রমণ প্রতিরোধে মাঠে মাঠে আলোক ফাঁদ ভারত সেবা সংঘে গনেশ পূজোর শুভ সূচনা করলেন- মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বাকৃবি’র তৃতীয় শ্রেণী কর্মচারী পরিষদ এর সাধারণ নির্বাচন অনুষ্ঠিত লামায় দোকানে গাঁজা বিক্রির অভিযোগে সুনীল কান্তি দে’র ৬ মাসের কারাদণ্ড মহানন্দা নদীতে গোসল করতে নেমে স্রোতে হারিয়ে গেল ‌দুই ছাত্র সমন্বিত উন্নয়নের মাধ্যমে বদলে যাবে কালীগঞ্জের স্বাস্থ্য, শিক্ষা, যোগাযোগ ও কর্মসংস্থানের চিত্র-এমপি, ফজলূল হক মিলন তালায় সেবা প্রদানকারী দপ্তরের সাথে সমন্বয় সভা অনুষ্ঠিত

গোপালগঞ্জে বিশ্ব শিক্ষক দিবস পালিত

মোহাম্মদ আম্মার মিয়া (অসীম), গোপালগঞ্জ প্রতিনিধি

আলোচনা সভার মধ্যে দিয়ে গোপালগঞ্জে বিশ্ব শিক্ষক দিবস পালিত হয়েছে। জেলা প্রশাসন ও জেলা শিক্ষা অফিস যৌথভাবে এ দিবসটি পালন করে।

রবিবার (৫ অক্টোবর) সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মুহম্মদ কামরুজ্জামান।

জেলা শিক্ষা কর্মকর্তা খোঃ রুহুল আমীনের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় অতিরিক্ত প্রশাসক (শিক্ষা ও আইসিটি) রুলী বিশ্বাস, গোপালগঞ্জ সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. ওহিদ আলম লস্কর, গোপালগঞ্জ ছালেহিয়া কামিল মাদ্রাসার অধ্যক্ষ ড. আবু সাঈদ মোঃ আব্দুল্লাহ সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকগণ উপস্থিত ছিলেন।

এসময় বক্তারা বলেন, একজন শিক্ষক সমাজ ও দেশ বদলে দিতে পারে। কিন্তু, আমাদের শিক্ষা প্রতিষ্ঠান গুলোয় দক্ষ শিক্ষকের অভাব রয়েছে। শিক্ষকদের দক্ষ করে তুলতে সরকারী পৃষ্ঠপোষকতা প্রয়োজন, সেই সাথে শিক্ষকদের মূল্যায়ণ করাও প্রয়োজন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ