July 25, 2026, 7:31 pm
শিরনাম :
পবিপ্রবিতে উদয় ভবনের নিলাম অনুষ্ঠিত আগের সরকারের দুর্নীতির তদন্ত করে পরিকল্পিত বেড়িবাঁধ নির্মাণ করা হবে: প্রতিমন্ত্রী টুকু যশোরের বাঘারপাড়ায় এনসিপির পথসভায় হাসনাত আব্দুল্লাহ চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় এস্কাফ সিরাপ জব্দ তালায় টিআরএম বিলের বকেয়া আদায় ও জলাবদ্ধতা নিরসনের দাবিতে মানববন্ধন প্রান্তিক ভূমিহীন ও মৎস্যজীবীদের কেন্দ্রীয় ভূমি কমিটির সভা অনুষ্ঠিত পবিপ্রবিতে চাকসু প্রতিনিধিদের সঙ্গে ছাত্রশিবিরের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় জুলাই অভূত্থান স্মরণে ছাত্রশিবিরের আয়োজনে স্বর্ণপদক প্রদান ও আলোচনা সভা অনুষ্ঠিত রাজশাহী ইনডোর স্টেডিয়াম নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন ভূমিমন্ত্রী মেদনী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে মাঠে রফিকুল ইসলাম খান

রাউজানে শ্যামা সংঘের উদ্যোগে সর্বজনীন কালিপূজা ও ৪৩ তম বার্ষিক মহোৎসব

মিলন বৈদ্য শুভ, রাউজান (চট্টগ্রাম) প্রতিনিধি

দক্ষিণ রাউজান রক্ষিত গুহপাড়ায় শ্যামা সংঘের উদ্যোগে আগামী ২০ অক্টোবর থেকে শুরু হচ্ছে সর্বজনীন কালিপূজা।

এ উপলক্ষে আগামী ২৩ ও ২৪ অক্টোবর দুই দিনব্যাপী অনুষ্ঠিত হবে অষ্টপ্রহরব্যাপী ৪৩ তম বার্ষিক মহোৎসব।

ধর্মীয় আচার-অনুষ্ঠানের পাশাপাশি মহোৎসবকে ঘিরে থাকবে সাংস্কৃতিক পরিবেশনা, শোভাময় আলোকসজ্জা ও নানা সাজসজ্জার বিশেষ আয়োজন। শ্যামা সংঘের স্থায়ী কমিটির সভাপতি অপরূপ রক্ষিত, সাধারণ সম্পাদক নিপুল কান্তি দে, অর্থ সম্পাদক মিটু দাশ ও কাজল রক্ষিত জানান, ইতোমধ্যে গঠিত হয়েছে “উৎসব উদযাপন পরিষদ–২০২৫”।

এই পরিষদের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করবেন টিপু কান্তি দাশ।
সিনিয়র সহ-সভাপতি জগদীশ চন্দ্র দে (মাস্টার) এবং সহ-সভাপতি হিসেবে রয়েছেন খোকন দে (নিপু), পিন্টু দে, সুব্রত দে ও অমিত রক্ষিত।
সাধারণ সম্পাদকের দায়িত্বে রয়েছেন বিল্পব মল্লিক।

এছাড়া পরিষদের বিভিন্ন পদে রয়েছেন সুমন সেন, নান্টু দে, শিমুল দে, প্রণব দাশ, উজ্জ্বল দে, চন্দন দে, সুমন দে, শ্যামল দে, অর্ঘ্য দাশ (তীর্থ), রিগ্যান দে, কাঞ্চন দে ও সুজন দে। উৎসবের প্রধান পুরোহিত্য করবেন কেশব চক্রবর্তী, সহকারী পুরোহিত্য করবেন সঞ্জয় চক্রবর্তী। প্রধান পৃষ্ঠপোষক হিসেবে রয়েছেন ডা. সূবর্ণ রক্ষিত (এমবিবিএস)।

আয়োজকরা জানিয়েছেন, কালিপূজা উপলক্ষে প্রতিদিনের ধর্মীয় আচার-অনুষ্ঠানের পাশাপাশি থাকবে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। শিশু-কিশোরদের জন্যও থাকছে বিশেষ পরিবেশনার ব্যবস্থা।

উৎসবকে ঘিরে স্থানীয়দের মধ্যে ইতোমধ্যেই ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যাচ্ছে।
উৎসব উদযাপন পরিষদের পক্ষ থেকে জানানো হয়েছে— এই মহতী অনুষ্ঠানকে সফল করতে সর্বস্তরের সহযোগিতা কামনা করা হচ্ছে এবং সর্বজনীন এ আনন্দঘন উৎসবে সবাইকে আন্তরিক আমন্ত্রণ জানানো হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ