July 25, 2026, 6:30 pm
শিরনাম :
তালায় টিআরএম বিলের বকেয়া আদায় ও জলাবদ্ধতা নিরসনের দাবিতে মানববন্ধন প্রান্তিক ভূমিহীন ও মৎস্যজীবীদের কেন্দ্রীয় ভূমি কমিটির সভা অনুষ্ঠিত পবিপ্রবিতে চাকসু প্রতিনিধিদের সঙ্গে ছাত্রশিবিরের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় জুলাই অভূত্থান স্মরণে ছাত্রশিবিরের আয়োজনে স্বর্ণপদক প্রদান ও আলোচনা সভা অনুষ্ঠিত রাজশাহী ইনডোর স্টেডিয়াম নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন ভূমিমন্ত্রী মেদনী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে মাঠে রফিকুল ইসলাম খান কালীগঞ্জে বাল্য বিয়ের অপরাধে কনের পিতাকে ছয় মাসের কারাদন্ড বরিশাল জেলা সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটি গঠন মাদার নদীর বাঁশের স্যাকোটি ব্রীজ করার দাবীতে এলাকাবাসী মানববন্ধন কবিরহাটে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও পুরস্কার বিতরণ

রাশিয়ার তেল কেনায় মোদীকে ‘বুদ্ধিমান নেতা’ আখ্যা দিলেন পুতিন

আর্ন্তজাতিক ডেস্ক

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ভারতকে সমর্থন জানিয়ে বলেছেন, দেশটি কখনো বাইরের চাপ মেনে নেবে না এবং কারও সামনে অপমান সহ্য করবে না।

তিনি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ‘ভারসাম্যপূর্ণ ও বুদ্ধিমান নেতা’ আখ্যা দিয়ে রাশিয়া ও ভারতের মধ্যে বিদ্যমান সম্পর্ককে ‘বিশেষ’ হিসেবে উল্লেখ করেছেন।

পুতিন আরও বলেন, ভারতের রাশিয়ান অপরিশোধিত তেল আমদানি সম্পূর্ণভাবে অর্থনৈতিক ভিত্তিক সিদ্ধান্ত। তিনি সতর্ক করে জানিয়েছেন, যদি ভারত এই তেল সরবরাহ প্রত্যাখ্যান করে, তবে দেশের প্রায় ৯-১০ বিলিয়ন ডলারের ক্ষতি হবে।

এই মন্তব্য এসেছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জাতিসংঘ সাধারণ পরিষদে ভারত ও চীনকে ইউক্রেন যুদ্ধের অর্থদাতা আখ্যা দেওয়ার দুই সপ্তাহ পর। রাশিয়ার তেল কেনার কারণে যুক্তরাষ্ট্র আগস্টে ভারতের রপ্তানিপণ্যে অতিরিক্ত ২৫ শতাংশ শুল্ক আরোপ করেছিল, ফলে দেশটির ওপর মোট শুল্কের পরিমাণ দাঁড়িয়েছে ৫০ শতাংশে। পুতিন সতর্ক করেছেন, এই ধরনের উচ্চ শুল্ক বিশ্ববাজারে তেলের দাম বাড়াতে পারে এবং যুক্তরাষ্ট্রকে দীর্ঘ সময় ধরে উচ্চ সুদের হার বজায় রাখতে বাধ্য করতে পারে।

পুতিন সোভিয়েত যুগ থেকে রাশিয়া-ভারতের ঐতিহাসিক সম্পর্কের কথাও স্মরণ করিয়েছেন। তিনি বলেন, ভারত এই সম্পর্ককে মূল্য দেয় এবং তা ভুলে যায়নি। মোদীকে তিনি ব্যক্তিগত বন্ধু হিসেবে উল্লেখ করে বলেন, তাদের আলাপচারিতা সবসময় আস্থাভিত্তিক।

শেষে পুতিন বাণিজ্য ঘাটতি প্রসঙ্গে জানান, রাশিয়া ভারত থেকে কৃষিপণ্য ও ওষুধ আরও বেশি আমদানি করতে চায়। তবে এর জন্য অর্থায়ন, লজিস্টিকস এবং পেমেন্ট সংক্রান্ত বাধাগুলো দ্রুত দূর করা প্রয়োজন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ