September 15, 2026, 6:02 pm
শিরনাম :
বাগেরহাটে বর্জ্য ব্যবস্থাপনার দাবিতে যুবদের সাইকেল র‍্যালি ফ্যাসিবাদের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে- আইনমন্ত্রী ফকিরহাটে অজ্ঞাত পরিবহণের ধাক্কায় পিকআপ চালক নিহত ফকিরহাটে আমন ক্ষেতে পোকার আক্রমণ প্রতিরোধে মাঠে মাঠে আলোক ফাঁদ ভারত সেবা সংঘে গনেশ পূজোর শুভ সূচনা করলেন- মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বাকৃবি’র তৃতীয় শ্রেণী কর্মচারী পরিষদ এর সাধারণ নির্বাচন অনুষ্ঠিত লামায় দোকানে গাঁজা বিক্রির অভিযোগে সুনীল কান্তি দে’র ৬ মাসের কারাদণ্ড মহানন্দা নদীতে গোসল করতে নেমে স্রোতে হারিয়ে গেল ‌দুই ছাত্র সমন্বিত উন্নয়নের মাধ্যমে বদলে যাবে কালীগঞ্জের স্বাস্থ্য, শিক্ষা, যোগাযোগ ও কর্মসংস্থানের চিত্র-এমপি, ফজলূল হক মিলন তালায় সেবা প্রদানকারী দপ্তরের সাথে সমন্বয় সভা অনুষ্ঠিত

রাজাপুরে রাস্তায় কচুগাছ রোপণ করে প্রতিবাদ, মধ্য উত্তমপুর তালতলা বাজার সড়ক পাকাকরণের দাবিতে মানববন্ধন

মো. আমিনুল ইসলাম, ঝালকাঠি প্রতিনিধি 

ঝালকাঠির রাজাপুর উপজেলার মধ্য উত্তমপুর তালতলা বাজার থেকে তালুকদার বাড়ি, চল্লিশ কাহনিয়া মৃধাবাড়ি হয়ে প্যাদাবাড়ি স্কুল পর্যন্ত প্রায় আড়াই কিলোমিটার মাটির কর্দমাক্ত রাস্তা পাকাকরণের দাবিতে এলাকাবাসী মানববন্ধন ও ব্যতিক্রমী কর্মসূচি পালন করেছেন।

বৃহস্পতিবার (২ অক্টোবর) দুপুরে তালুকদার বাড়ি এলাকায় এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। বৃষ্টি উপেক্ষা করে রাস্তায় প্রতীকী প্রতিবাদের অংশ হিসেবে বীজতলা ও কচুগাছ রোপণ করে এলাকাবাসী তাঁদের ক্ষোভ প্রকাশ করেন।

মানববন্ধনে বক্তব্য দেন চল্লিশ কাহনিয়া গ্রামের সাইদুল ইসলাম, বেল্লাল হোসেন, আফজাল হোসেন, উত্তমপুর গ্রামের রাসেল, জলিল মৃধা, সুমন এবং খলিলুর রহমান মৃধা।

বক্তারা বলেন, “বিগত বহু বছর ধরে এই সড়কটি মেরামত বা পাকা করার কোনো উদ্যোগ নেওয়া হয়নি। বর্ষা মৌসুমে রাস্তাটি কাদা ও জলাবদ্ধতায় চলাচলের অযোগ্য হয়ে পড়ে। এ কারনে চল্লিশ কাহনিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, মালেক কলেজ, বালিকা বিদ্যালয়, নুরানি মাদ্রাসাসহ অন্তত ৬ টি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী, চল্লিশ কাহনিয়া ও উত্তমপুর এ ২ গ্রামের ২ হাজারের বেশি মানুষসহ রোগীদের ভোগান্তির শেষ নেই।

তাঁরা দ্রুত সড়কটি পাকাকরণের দাবি জানিয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ