October 31, 2026, 1:59 am
শিরনাম :
খুলনায় সাংবাদিক সুরক্ষা ও কল্যাণ ফাউন্ডেশনের মতবিনিময় সভা, অসহায়দের মাঝে খাদ্য বিতরণের সিদ্ধান্ত কচুয়ায় বিশ্ব হাত ধোয়া দিবস উদযাপিত যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে কুয়াকাটায় দোয়া ও খাবার বিতরণ পশ্চিমবঙ্গে স্বাস্থ্য মন্ত্রীর ঘোষণা, পুজোয় সরকারি হাসপাতালে দীর্ঘ ছুটি বন্ধ পশ্চিমবঙ্গে গ্রামীণ উন্নয়নে পঞ্চায়েত মন্ত্রীর আশ্বাস মির্জাপুরে অজ্ঞাত এক নারীর মরদেহ উদ্ধার কাঁঠালিয়ায় শর্টবার ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত ঝালকাঠিতে জামায়াতের পৌর শাখার কর্মী শিক্ষা বৈঠক অনুষ্ঠিত মির্জাপুরে সারভর্তি ট্রাক পুকুরে দামুড়হুদার সীমান্তবর্তী মাঠে রাসেল ভাইপার সাপ আটক, বন বিভাগে হস্তান্তর

ফকিরহাটে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারীর পূজামন্ডপ পরিদর্শন

সৈয়দ জালিস মাহমুদ

প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী, সেতু ও যোগাযোগ মন্ত্রণালয় এবং রেল মন্ত্রণালয় এর দায়িত্ব প্রাপ্ত ( প্রতিমন্ত্রীর পদমর্যাদায়) শেখ মঈন উদ্দিন বাগেরহাটের ফকিরহাট উপজেলার বিভিন্ন দুর্গাপূজা মন্ডপ পরিদর্শন করেন। এসময় তিনি স্ব স্ব মন্দির কমিটির সাথে মতবিনিময় করেন।

বৃহস্পতিবার (অক্টোবর ) দুপুর একটায় উপজেলার মানসা কালী মন্দিরের দূর্গাপূজা মন্দির পরিদর্শনকালে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বাগেরহাট জেলা প্রশাসক আহম্মেদ কামরুল হাসান, জেলা পুলিশ সুপার মো: আসাদুজ্জামান, উপজেলা নির্বাহী কর্মকর্তা সুমনা আইরিন, সহকারী পুলিশ সুপার (সার্কেল) মো: রাসেদুল ইসলাম রানা, ফকিরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুর রাজজাক মীর,

এছাড়াও ফকিরহাট উপজেলার সরকারি সকল দপ্তরের কর্মকর্তা বৃন্দ উপস্থিত ছিলেন। হিন্দু বৌদ্ধ ও খ্রীষ্টান কল্যান ফ্রন্টের ফকিরহাট উপজেলা সভাপতি ডা. শীবনাথ রায়,মন্দির কমিটির সভাপতি রবীন্দ্রনাথ হালদার বাটুল, সাধারন সম্পাদক বাবলু কুমার আশসহ বিভিন্ন কর্মকর্তা ও মন্দির কমিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এর পরে ফকিরহাট উপজেলা কেন্দ্রীয় কালি মন্দির পরিদর্শন করেন।

প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী শেখ মঈন উদ্দিন বলেন, শারদীয় দুর্গোৎসব সুষ্ঠ, সুন্দর শান্তিপূর্নভাবে সম্পন্নের জন্য আইন শৃঙ্খলা বাহিনী তৎপর রয়েছে। স্থানীয়দের সহযোগিতা থাকলে কোন অপ্রীতিকর ঘটার সম্ভবনা থাকবে না।

তিনি আরো বলেন, উৎসবমুখর পরিবেশে হিন্দু সস্প্রদায়ের সবচেয়ে ধর্মীয় বড় শারদীয় দুর্গোৎসব শুরু হয়েছে। প্রতিটি মন্ডপে মন্ডপে সুষ্ঠুভাবে দুর্গাপূজা সম্পন্ন করতে পুলিশ, আনসার ও গ্রাম পুলিশের সদস্যরা কড়া নজরদারী রেখেছে। এছাড়াও সেনাবাহিনী টহলে রয়েছে।

নিরাপদে শান্তিপূর্ণভাবে আনন্দ উপভোগ করতে পারে সে লক্ষে সব ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। #


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ