September 16, 2026, 9:45 am
শিরনাম :
বটিয়াঘাটায় জৈব পদ্ধতিতে সবজি চাষ ও পরিবেশ সুরক্ষা বিষয়ক প্রশিক্ষণ অনুস্ঠিত। বাগেরহাটে বর্জ্য ব্যবস্থাপনার দাবিতে যুবদের সাইকেল র‍্যালি ফ্যাসিবাদের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে- আইনমন্ত্রী ফকিরহাটে অজ্ঞাত পরিবহণের ধাক্কায় পিকআপ চালক নিহত ফকিরহাটে আমন ক্ষেতে পোকার আক্রমণ প্রতিরোধে মাঠে মাঠে আলোক ফাঁদ ভারত সেবা সংঘে গনেশ পূজোর শুভ সূচনা করলেন- মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বাকৃবি’র তৃতীয় শ্রেণী কর্মচারী পরিষদ এর সাধারণ নির্বাচন অনুষ্ঠিত লামায় দোকানে গাঁজা বিক্রির অভিযোগে সুনীল কান্তি দে’র ৬ মাসের কারাদণ্ড মহানন্দা নদীতে গোসল করতে নেমে স্রোতে হারিয়ে গেল ‌দুই ছাত্র সমন্বিত উন্নয়নের মাধ্যমে বদলে যাবে কালীগঞ্জের স্বাস্থ্য, শিক্ষা, যোগাযোগ ও কর্মসংস্থানের চিত্র-এমপি, ফজলূল হক মিলন

পূজা মন্ডপে কেউ নাশকতার চেষ্টা করলে কঠোর হাতে দমন করা হবে- সালাউদ্দিন বাবু

মো: শাকিল শেখ, স্টাফ রিপোর্টার

শারদীয় দুর্গাপূজায় পূজা মন্ডপে কেউ নাশকতার চেষ্টা করলে প্রশাসন ও বিএনপি নেতা কর্মীদের নিয়ে কঠোর হাতে দমন করা হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ-পরিবার কল্যাণ বিষয়ক সম্পাদক ডা.দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবু।

বুধবার (১ অক্টোবর) রাতে আশুলিয়ার বাইপাইল বসুন্ধরা এলাকার আশুলিয়া থানা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক শ্রী সম্ভু সরকারের স্বর্গীয় গুরু দয়াল পলান এর আঙ্গিনা সার্বজনীন দুর্গা মন্দির পরিদর্শনে এসে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ হুঁশিয়ারি দেন।

এ সময় তিনি আরও বলেন, সাভার ও আশুলিয়ায় শান্তিপূর্ণভাবে দুর্গাপূজা পালিত হচ্ছে কোন অপ্রীতিকর ঘটনা ঘটবে না। বর্তমান অন্তবর্তীকালীণ সরকার হিন্দুদের সর্বাত্মক নিরাপত্তা দিয়েছেন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ-পরিবার কল্যাণ বিষয়ক সম্পাদক ডা.দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবুর সহধর্মিণী সাবিনা সিদ্দিকা রীতা,ঢাকা জেলা বিএনপির সাবেক সহ-সাধারণ সম্পাদক মো: শরীফুল আলম, ঢাকা জেলা যুবদলের সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক মো: জাহাঙ্গীর আলম মন্ডল, আশুলিয়া থানা যুবদলের সভাপতি পদপ্রার্থী মো: জাহিদ হাসান বিকাশ।

আরও উপস্থিত ছিলেন,আশুলিয়া থানা কৃষক দলের সভাপতি পদপ্রার্থী আবুল হুসাইন মুন্সী, আশুলিয়া থানা জিয়া মঞ্চের সদস্য সচিব মো: রিপন শিকদার, ইউনিয়ন যুবদল নেতা মো.হুমায়ুন কবির ও ধামসোনা ইউনিয়ন শ্রমিকদলের সাধারণ সম্পাদক মো: জয়নাল আবেদীন সহ বিএনপি’র অঙ্গ  সংগঠনের বিভিন্ন নেতৃবৃন্দ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ