September 15, 2026, 5:08 pm
শিরনাম :
বাগেরহাটে বর্জ্য ব্যবস্থাপনার দাবিতে যুবদের সাইকেল র‍্যালি ফ্যাসিবাদের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে- আইনমন্ত্রী ফকিরহাটে অজ্ঞাত পরিবহণের ধাক্কায় পিকআপ চালক নিহত ফকিরহাটে আমন ক্ষেতে পোকার আক্রমণ প্রতিরোধে মাঠে মাঠে আলোক ফাঁদ ভারত সেবা সংঘে গনেশ পূজোর শুভ সূচনা করলেন- মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বাকৃবি’র তৃতীয় শ্রেণী কর্মচারী পরিষদ এর সাধারণ নির্বাচন অনুষ্ঠিত লামায় দোকানে গাঁজা বিক্রির অভিযোগে সুনীল কান্তি দে’র ৬ মাসের কারাদণ্ড মহানন্দা নদীতে গোসল করতে নেমে স্রোতে হারিয়ে গেল ‌দুই ছাত্র সমন্বিত উন্নয়নের মাধ্যমে বদলে যাবে কালীগঞ্জের স্বাস্থ্য, শিক্ষা, যোগাযোগ ও কর্মসংস্থানের চিত্র-এমপি, ফজলূল হক মিলন তালায় সেবা প্রদানকারী দপ্তরের সাথে সমন্বয় সভা অনুষ্ঠিত

অক্টোবরকে কর্মী গঠনের মাস পালন করবে শিবির

নিউজ ডেস্ক রিপোর্ট

অক্টোবর মাসকে কর্মী গঠনের মাস হিসেবে পালনের সিদ্ধান্ত নিয়েছে ইসলামী ছাত্রশিবির। সংগঠনের কেন্দ্রীয় কার্যালয়ে মাসিক কেন্দ্রীয় সেক্রেটারিয়েট বৈঠকে এ সিদ্ধান্ত নেয়া হয়। বৈঠকে সভাপতিত্ব করেন কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম। অনুষ্ঠান সঞ্চালনা করেন সেক্রেটারি জেনারেল নূরুল ইসলাম সাদ্দাম।

বৈঠকে সেপ্টেম্বর মাসের রিপোর্ট পর্যালোচনা ও অক্টোবর মাসের পরিকল্পনা গ্রহণ করা হয়। এছাড়া নিয়মিত প্রশিক্ষণমূলক কর্মসূচির পাশাপাশি ৬ অক্টোবর শহীদ আবরার ফাহাদের শাহাদাতবার্ষিকী উপলক্ষে ‘নিপীড়ন বিরোধী দিবস’ এবং ২৮ অক্টোবর ‘পল্টন ট্রাজেডি দিবস’ পালনের সিদ্ধান্ত গৃহীত হয়।

সভাপতির বক্তব্যে জাহিদুল ইসলাম বলেন, একটি সমৃদ্ধ দেশ গঠন করতে হলে প্রত্যেক শিক্ষার্থীকে সৎ, দক্ষ দেশপ্রেমিক করে গড়ে তুলতে হবে। জ্ঞানের আলোয় আলোকিত হয়ে দেশ ও সমাজের কল্যাণে আত্মনিয়োগ করতে হবে। সাম্রাজ্যবাদ ও দেশের শত্রুদের বিরুদ্ধে সবাইকে সচেতন ও সোচ্চার ভূমিকা পালন করতে হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ