July 25, 2026, 6:40 pm
শিরনাম :
আগের সরকারের দুর্নীতির তদন্ত করে পরিকল্পিত বেড়িবাঁধ নির্মাণ করা হবে: প্রতিমন্ত্রী টুকু যশোরের বাঘারপাড়ায় এনসিপির পথসভায় হাসনাত আব্দুল্লাহ চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় এস্কাফ সিরাপ জব্দ তালায় টিআরএম বিলের বকেয়া আদায় ও জলাবদ্ধতা নিরসনের দাবিতে মানববন্ধন প্রান্তিক ভূমিহীন ও মৎস্যজীবীদের কেন্দ্রীয় ভূমি কমিটির সভা অনুষ্ঠিত পবিপ্রবিতে চাকসু প্রতিনিধিদের সঙ্গে ছাত্রশিবিরের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় জুলাই অভূত্থান স্মরণে ছাত্রশিবিরের আয়োজনে স্বর্ণপদক প্রদান ও আলোচনা সভা অনুষ্ঠিত রাজশাহী ইনডোর স্টেডিয়াম নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন ভূমিমন্ত্রী মেদনী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে মাঠে রফিকুল ইসলাম খান কালীগঞ্জে বাল্য বিয়ের অপরাধে কনের পিতাকে ছয় মাসের কারাদন্ড

সিংগাইরে আলোচনা সভা ও যাকাত বিতরণ অনুষ্ঠান

মানিকগঞ্জ প্রতিনিধি

সিংগাইরে প্রাতিষ্ঠানিক যাকাত ব্যবস্থাপনার গুরুত্ব শীর্ষক আলোচনা সভা ও যাকাত বিতরণ অনুষ্ঠান হয়।

বুধবার (০১ অক্টোবর) সকাল ১১.০০ টায় যাকাত ওয়েলফেয়ার ফাউন্ডেশন, মানিকগঞ্জ শাখা এর উদ্যোগে মুস্তাহিকদের মধ্যে যাকাতের ছাগল বিতরণ ও প্রাতিষ্ঠানিক যাকাত ব্যবস্থাপনার গুরুত্ব শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

শাখা সভাপতি মুহাম্মদ শাহিনুর ইসলাম এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফাউন্ডেশন এর সম্মানিত ভাইস চেয়ারম্যান প্রিন্সিপাল মুহাম্মদ সোলায়মান , গেস্ট অব অনার হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি ও মানিকগঞ্জ ২ আসনের এমপি প্রার্থী মুহাম্মদ জাহিদুর রহমান।

প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ মাওলানা মুহাম্মদ নুরুল ইসলাম বিশেষ অতিথি ছিলেন এক্সিকিউটিভ ডাইরেক্টর অনারারী এস, এম, আল-আমীন ফয়েজী, ডাইরেক্টর ও হেড অব এইচ আর এস, এম, আরাফাত হোসাইন,ডাইরেক্টর ফাইন্যান্স মুহাম্মদ মহিউদ্দিন মাওলানা মুহাম্মদ আব্দুল মান্নান।

 

বিপুল সংখ্যক এলাকাবাসীর উপস্থিতে যাকাতকে প্রাতিষ্ঠানিক ভাবে গুরুত্ব দিয়ে প্রতিষ্ঠার মাধ্যমে যাকাতের সুফল ও সৌন্দর্য উম্মাহর কাছে উপস্থাপনের মাধ্যমে সুখিসমদ্ধ দেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করে বক্তব্য রাখেন মাওলানা আসাদুল্লাহ, মুহাম্মদ আরিফুল ইসলাম, মাস্টার আব্দুল হালিম প্রমুখ। সভা শেষে মুস্তাহিক সবুজ, নার্গিস, আব্দুর রব, খোরশেদ, রওশন, শাহজাহানশ ১৬ জনের মধ্যে ছাগল বিতরণ করা হয়।

যাকাত ওয়েল ফেয়ার ফাউন্ডেশন ডিরেক্টর ও হেড অব এইচ এস এম আরাফাত হোসাইন জানান ২০২২ সাল থেকে মানিকগঞ্জ এ কাজ শুরু থেকে এই পর্যন্ত ১১০ টি পরিবার এর মধ্যে ছাগল, ৮০০ পরিবার এর মধ্যে কম্বল,১১০০ পরিবার এর মধ্যে ইফতার সামগ্রী কুরবানীর গোস্ত,১০ টি সেলাই মেশিন ১০ জন বিধবা কে দেওয়া হয়েছে, ৩৫ জন অসহায় মানুষকে ৩লক্ষ ৭০ হাজার টাকা কর্জে হাসানা দিয়ে তাদের কে স্বাবলম্বী করা হয়েছে।সামাজের বিত্তবানদেরকে তাদের যাকাতের মাধ্যমে দরিদ্র বিমচোনে ভূমিকা রাখার জন্য উদাত্ত আহবান জানান।

 

ফাউন্ডেশন এর নির্বাহী পরিচালক এস এম আল আমীন ফয়েজী জানান বাংলাদেশ ১ লক্ষ কোটি টাকার যাকাত ইকোনমি আছে যা দিয়ে বাংলাদেশর এক বছর এর বাজেট কার্যকর করা সম্ভাব।

সভা শেষে মুস্তাহিক সবুজ, নার্গিস, আব্দুর রব, খোরশেদ, রওশন, শাহজাহানশ ১৬ জনের মধ্যে ছাগল বিতরণ করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ