October 30, 2026, 11:41 pm
শিরনাম :
খুলনায় সাংবাদিক সুরক্ষা ও কল্যাণ ফাউন্ডেশনের মতবিনিময় সভা, অসহায়দের মাঝে খাদ্য বিতরণের সিদ্ধান্ত কচুয়ায় বিশ্ব হাত ধোয়া দিবস উদযাপিত যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে কুয়াকাটায় দোয়া ও খাবার বিতরণ পশ্চিমবঙ্গে স্বাস্থ্য মন্ত্রীর ঘোষণা, পুজোয় সরকারি হাসপাতালে দীর্ঘ ছুটি বন্ধ পশ্চিমবঙ্গে গ্রামীণ উন্নয়নে পঞ্চায়েত মন্ত্রীর আশ্বাস মির্জাপুরে অজ্ঞাত এক নারীর মরদেহ উদ্ধার কাঁঠালিয়ায় শর্টবার ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত ঝালকাঠিতে জামায়াতের পৌর শাখার কর্মী শিক্ষা বৈঠক অনুষ্ঠিত মির্জাপুরে সারভর্তি ট্রাক পুকুরে দামুড়হুদার সীমান্তবর্তী মাঠে রাসেল ভাইপার সাপ আটক, বন বিভাগে হস্তান্তর

গাজীপুরে মহা অষ্টমীতে আনন্দ-উৎসব, সম্প্রীতির বার্তা যুবদল নেতার

মোঃ মুক্তাদির হোসেন, গাজীপুর প্রতিনিধি

গাজীপুর মহানগরে শারদীয় দুর্গোৎসবের মহা অষ্টমী উৎসবমুখর পরিবেশে পালিত হয়েছে। মঙ্গলবার সন্ধ্যায় টঙ্গীর হিমারদিঘী আমতলী কেরানীটেক পূজা মণ্ডপে ভক্ত-দর্শনার্থীদের ভিড়ে উৎসব মুখর হয়ে ওঠে চারপাশ।

এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর মহানগর যুবদলের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক হাজী মোহাম্মদ জসিমউদ্দীন ভাট। তিনি পূজা মণ্ডপ পরিদর্শনকালে ভক্তদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন এবং বলেন—
“বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। দুর্গাপূজাকে কেন্দ্র করে যাতে কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা না ঘটে, সে জন্য সকলকে সজাগ থাকতে হবে।”

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন টঙ্গী হরিজন যুব সংঘের সভাপতি লেবু বাসফর এবং সঞ্চালনা করেন শ্রী বিষ্ণু কুমার মুন্না। এসময় উপস্থিত ছিলেন ৪৬নং ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি আব্দুল আলী, টঙ্গী থানা মৎস্যজীবী দলের যুগ্ম আহ্বায়ক হাবিবুর রহমান, স্থানীয় রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ।

সভাপতির বক্তব্যে লেবু বাসফর বলেন— “এ ধরনের আয়োজন সাম্প্রদায়িক সম্প্রীতিকে আরও সুদৃঢ় করে। আমরা চাই টঙ্গী এলাকায় সব সম্প্রদায়ের মানুষ মিলেমিশে শান্তিপূর্ণভাবে উৎসব পালন করুক।”

স্থানীয় পূজা উদযাপন কমিটির সদস্যরা জানান, প্রশাসনের কড়া নিরাপত্তা ব্যবস্থা ও স্থানীয় জনপ্রতিনিধিদের সহযোগিতার কারণে পূজা মণ্ডপগুলোতে ভক্তরা নির্বিঘ্নে আনন্দ-উৎসব পালন করছেন। শিশু, নারী ও প্রবীণদের জন্য বিশেষ নিরাপত্তা ও স্বেচ্ছাসেবকদের সহায়তা ছিল চোখে পড়ার মতো।

আলোচনা সভা শেষে ভক্ত-দর্শনার্থীদের মাঝে প্রসাদ বিতরণ করা হয়। সাংস্কৃতিক অনুষ্ঠানে পরিবেশিত হয় ভক্তিমূলক সংগীত ও নৃত্য।

শারদীয় দুর্গোৎসব উপলক্ষে টঙ্গীর এই আয়োজন শুধু ধর্মীয় উৎসবের মধ্যে সীমাবদ্ধ থাকেনি, বরং তা পরিণত হয়েছে সামাজিক সম্প্রীতি ও মিলনমেলায়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ