July 25, 2026, 8:25 pm
শিরনাম :
পবিপ্রবিতে উদয় ভবনের নিলাম অনুষ্ঠিত আগের সরকারের দুর্নীতির তদন্ত করে পরিকল্পিত বেড়িবাঁধ নির্মাণ করা হবে: প্রতিমন্ত্রী টুকু যশোরের বাঘারপাড়ায় এনসিপির পথসভায় হাসনাত আব্দুল্লাহ চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় এস্কাফ সিরাপ জব্দ তালায় টিআরএম বিলের বকেয়া আদায় ও জলাবদ্ধতা নিরসনের দাবিতে মানববন্ধন প্রান্তিক ভূমিহীন ও মৎস্যজীবীদের কেন্দ্রীয় ভূমি কমিটির সভা অনুষ্ঠিত পবিপ্রবিতে চাকসু প্রতিনিধিদের সঙ্গে ছাত্রশিবিরের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় জুলাই অভূত্থান স্মরণে ছাত্রশিবিরের আয়োজনে স্বর্ণপদক প্রদান ও আলোচনা সভা অনুষ্ঠিত রাজশাহী ইনডোর স্টেডিয়াম নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন ভূমিমন্ত্রী মেদনী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে মাঠে রফিকুল ইসলাম খান

বকশীগঞ্জে নূর ডায়াগনস্টিক সেন্টারের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে ডক্টরস ডে ও ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

জিএম ফাতিউল হাফিজ বাবু, জামালপুর প্রতিনিধি

জামালপুরের বকশীগঞ্জে নূর ডায়াগনস্টিক সেন্টার ক্লিনিকের ১৬ তম বর্ষে পদার্পন উপলক্ষে পল্লী চিকিৎসকদের নিয়ে ডক্টরস ডে ও ফ্রি মেডিকেল অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১ অক্টোবর) দুপুরে পৌর শহরের নূর ডায়াগনস্টিক অ্যান্ড ক্লিনিকে বিভিন্ন উপজেলার পল্লী চিকিৎসকদের নিয়ে ডক্টরস ডে অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ঢাকা পঙ্গু হাসপাতালের স্পাইন ও অর্থোপেডিক সার্জন অধ্যাপক ডা. এম আর করিম রেজা। ইসলামী ব্যাংক কর্মকর্তা আনোয়ার হোসেন ফুয়াদ এর সঞ্চালায় এবং নূর ডায়াগনস্টিক সেন্টার লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক জয়নাল আবেদিনের সভাপতিত্বে এসময় বক্তব্য রাখেন মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তরের উপসচিব মোহাম্মদ আলতাফ হোসেন, বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিশে শুরা সদস্য অ্যাডভোকেট নাজমুল হক সাঈদী, উপজেলা জামায়াতের আমির শফিকুল্লাহ বিএসসি, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম প্রিন্স, জাতীয় নাগরিক পার্টির উপজেলা প্রধান সমন্বয়কারী মোসাদ্দেকুর রহমান মানিক, বকশীগঞ্জ পৌর বিএনপির সাধারণ সম্পাদক শাকিল তালুকদার, বেসরকারি ক্লিনিক মালিক সমিতির নেতা জুলফিকার আলী খোকন।

চিকিৎসা সেবায় নূর ডায়াগনস্টিক সেন্টারের ভূমিকা ও পল্লী চিকিৎসকদের মাধ্যমে প্রান্তিক পর্যায়ে চিকিৎসবা প্রাপ্তি নিয়ে আলোচনা করা হয়। পরে এ উপলক্ষে দিন ব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ