September 15, 2026, 6:52 pm
শিরনাম :
বাগেরহাটে বর্জ্য ব্যবস্থাপনার দাবিতে যুবদের সাইকেল র‍্যালি ফ্যাসিবাদের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে- আইনমন্ত্রী ফকিরহাটে অজ্ঞাত পরিবহণের ধাক্কায় পিকআপ চালক নিহত ফকিরহাটে আমন ক্ষেতে পোকার আক্রমণ প্রতিরোধে মাঠে মাঠে আলোক ফাঁদ ভারত সেবা সংঘে গনেশ পূজোর শুভ সূচনা করলেন- মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বাকৃবি’র তৃতীয় শ্রেণী কর্মচারী পরিষদ এর সাধারণ নির্বাচন অনুষ্ঠিত লামায় দোকানে গাঁজা বিক্রির অভিযোগে সুনীল কান্তি দে’র ৬ মাসের কারাদণ্ড মহানন্দা নদীতে গোসল করতে নেমে স্রোতে হারিয়ে গেল ‌দুই ছাত্র সমন্বিত উন্নয়নের মাধ্যমে বদলে যাবে কালীগঞ্জের স্বাস্থ্য, শিক্ষা, যোগাযোগ ও কর্মসংস্থানের চিত্র-এমপি, ফজলূল হক মিলন তালায় সেবা প্রদানকারী দপ্তরের সাথে সমন্বয় সভা অনুষ্ঠিত

ড. শফিকুর রহমানের পক্ষ থেকে পিরোজপুরের মন্দিরগুলোতে শুভেচ্ছা

‎পিরোজপুর প্রতিনিধি

বাংলাদেশ জামায়াতে ইসলামী’র আমীর ড. শফিকুর রহমানের পক্ষ  পিরোজপুর জেলার সকল মন্দিরের পূজার্থী ও হিন্দু সম্প্রদায়ের প্রতি শুভেচ্ছা জানিয়েছেন।

মঙ্গলবার  (৩০ সেপ্টেম্বর) রাত ৮ টার দিকে জামায়াতে ইসলামী পিরোজপুর সদর উপজেলা শাখার উদ্যোগে কদমতলা ইউনিয়নের সনাতন ধর্মাবলম্বীদের দুর্গাপূজা উপলক্ষে শুভেচ্ছা জানিয়েছেন ও সার্বিক বিষয় খোঁজখবর নিয়েছেন।

‎এ সময় তারা কদমতলা ইউনিয়নের ধর্ম দক্ষিণী শিব মন্দির, শ্রী শ্রী রাধা গোবিন্দ সেবাশ্রম, পোরগোলা নতুন হাটখোলা মন্দিরসহ ইউনিয়নের সকল মন্দির পরিদর্শন করেন।

‎জেলা সেক্রেটারি  অধ্যক্ষ অধ্যক্ষ জহিরুল হক  বলেন  , আমাদের কেন্দ্রীয় আমীর ডাঃ শফিকুর রহমান বলেন, ধর্ম দিয়ে আমাদের বিভাজন করা সম্ভব নয়। বিগত ১৭ বছর আপনাদের পাশে আমাদের আসতে দেওয়া হয়নি। আপনাদের যে কোন সমস্যায় আমরা আপনাদের পাশে আছি এবং থাকবো।

‎ তিনি ধর্মীয় সম্প্রীতি ও শান্তিপূর্ণ সহাবস্থানের ওপর গুরুত্বারোপ করে বলেন, “বাংলাদেশ সকল ধর্ম-বর্ণের মানুষের সম্মিলিত আবাসভূমি। এখানে সবাই নিজ নিজ ধর্ম শান্তিপূর্ণভাবে পালনের অধিকার রাখে।”

‎ড. শফিকুর রহমান আশা প্রকাশ করেন, পিরোজপুরসহ সারাদেশের মন্দিরগুলোতে পূজা-অর্চনা সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন হবে। তিনি হিন্দু সম্প্রদায়ের সার্বিক কল্যাণ, উন্নতি ও সুখ-সমৃদ্ধি কামনা করেন।

‎এসময় উপস্থিত ছিলেন জামায়াতের সহকারী সেক্রেটারি মাওলানা শেখ আব্দুর রাজ্জাক, পিরোজপুর সদর উপজেলা আমির মাওলানা সিদ্দিকুর রহমান,পৌর সেক্রেটারি আল আমিন শেখ, ছাত্র শিবিরের পিরোজপুর জেলা শাখার প্রচার সম্পাদক, মোঃ হাসিব বিল্লাহ, যুব বিভাগের সভাপতি নকিব নাসরুল্লাহ, যুব নেতা আশিকুর রহমান নয়ন ও সনাতন ধর্মাবলম্বী নেতৃবৃন্দসহ অনেকে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ