July 26, 2026, 3:33 am
শিরনাম :
পবিপ্রবিতে উদয় ভবনের নিলাম অনুষ্ঠিত আগের সরকারের দুর্নীতির তদন্ত করে পরিকল্পিত বেড়িবাঁধ নির্মাণ করা হবে: প্রতিমন্ত্রী টুকু যশোরের বাঘারপাড়ায় এনসিপির পথসভায় হাসনাত আব্দুল্লাহ চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় এস্কাফ সিরাপ জব্দ তালায় টিআরএম বিলের বকেয়া আদায় ও জলাবদ্ধতা নিরসনের দাবিতে মানববন্ধন প্রান্তিক ভূমিহীন ও মৎস্যজীবীদের কেন্দ্রীয় ভূমি কমিটির সভা অনুষ্ঠিত পবিপ্রবিতে চাকসু প্রতিনিধিদের সঙ্গে ছাত্রশিবিরের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় জুলাই অভূত্থান স্মরণে ছাত্রশিবিরের আয়োজনে স্বর্ণপদক প্রদান ও আলোচনা সভা অনুষ্ঠিত রাজশাহী ইনডোর স্টেডিয়াম নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন ভূমিমন্ত্রী মেদনী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে মাঠে রফিকুল ইসলাম খান

কাহালুতে সরকারি পুকুরকে কেন্দ্র করে সংঘর্ষে যুবদল নেতা নিহত

কাহালু (বগুড়া) প্রতিনিধি

আল ইমরান, বগুড়া: বগুড়া কাহালু উপজেলার মালঞ্চা ইউনিয়নের মাগুড়া গ্রামে সংঘর্ষের ঘটনায় রাহুল সরকার নিহত হয়েছেন।

মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) বেলা ১ ঘটিকায় সময় সরকারি পুকুর কে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনায় রাহুল সরকার নিহত হয়েছেন। নিহত রাহুল সরকার বগুড়া পৌরসভার ১৩ নম্বর ওয়ার্ড যুবদলের সাংগঠনিক সম্পাদক বলে জানা গেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে মাগুড়া গ্রামের সরকারি পুকুরটি আওয়ামী লীগের নেতাদের দখলে ছিল। সম্প্রতি একাধিক গ্রুপ ওই পুকুরের দখল নেওয়ার চেষ্টা চালাচ্ছিল। মঙ্গলবার দুপুরে রাহুল সরকার তার এক সহযোগীকে নিয়ে ঘটনাস্থলে গেলে বিপরীত পক্ষের ১০-১২ জনের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়েন। সংঘর্ষ চলাকালীন ঘটনাস্থলেই রাহুল সরকার নিহত হন।

ঘটনার খবর পেয়ে পুলিশ ও স্থানীয় জনপ্রতিনিধিরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছান। বর্তমানে এলাকায় উত্তেজনা বিরাজ করছে এবং অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

বগুড়ার অতিরিক্ত পুলিশ সুপার আবু সুফিয়ান বলেন, পুকুর নিয়ে পূর্ব শত্রুতার জেরে এই হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে। জড়িতদের গ্রেফতারের চেষ্টা চলছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ