July 25, 2026, 6:41 pm
শিরনাম :
আগের সরকারের দুর্নীতির তদন্ত করে পরিকল্পিত বেড়িবাঁধ নির্মাণ করা হবে: প্রতিমন্ত্রী টুকু যশোরের বাঘারপাড়ায় এনসিপির পথসভায় হাসনাত আব্দুল্লাহ চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় এস্কাফ সিরাপ জব্দ তালায় টিআরএম বিলের বকেয়া আদায় ও জলাবদ্ধতা নিরসনের দাবিতে মানববন্ধন প্রান্তিক ভূমিহীন ও মৎস্যজীবীদের কেন্দ্রীয় ভূমি কমিটির সভা অনুষ্ঠিত পবিপ্রবিতে চাকসু প্রতিনিধিদের সঙ্গে ছাত্রশিবিরের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় জুলাই অভূত্থান স্মরণে ছাত্রশিবিরের আয়োজনে স্বর্ণপদক প্রদান ও আলোচনা সভা অনুষ্ঠিত রাজশাহী ইনডোর স্টেডিয়াম নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন ভূমিমন্ত্রী মেদনী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে মাঠে রফিকুল ইসলাম খান কালীগঞ্জে বাল্য বিয়ের অপরাধে কনের পিতাকে ছয় মাসের কারাদন্ড

জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে ঐক্যবদ্ধভাবে অপশক্তিকে প্রতিহত করতে হবে – সেলিমুজ্জামান

মোহাম্মদ আম্মার মিয়া (অসীম), গোপালগঞ্জ প্রতিনিধি

শারদীয় দুর্গোৎসব ঘিরে নাশকতার অপচেষ্টা চলছে বলে মন্তব্য করেছেন দলের জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক সেলিমুজ্জামান সেলিম।

তিনি বলেন, ‘জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে ঐক্যবদ্ধভাবে অপশক্তিকে প্রতিহত করতে হবে। এদেশের মানুষ বারবার ষড়যন্ত্রের জাল ছিন্ন করেছে, এবারও সফল হতে দেব না।

মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) রাতে মুকসুদপুর উপজেলার বিভিন্ন সার্বজনীন দুর্গা মন্দিরে আয়োজিত দুর্গাপূজা পরিদর্শন শেষে এসব কথা বলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক সেলিমুজ্জামান সেলিম। সেলিম বলেন, বাংলাদেশে এবারও দুর্গাপূজাকে কেন্দ্র করে একটি পরাজিত শক্তি নানা ধরনের নাশকতার পরিকল্পনা করেছিল। কিন্তু অতীতের মতো এবারও তা ব্যর্থ হয়েছে। দেশবাসী ঐক্যবদ্ধভাবে এই ষড়যন্ত্র প্রতিহত করেছে।

তিনি আরও বলেন, চক্রান্ত আছে, ষড়যন্ত্র আছে কিন্তু সব ষড়যন্ত্রের বেড়াজালকে বারবার ছিন্ন করেছে এ দেশের সব ধর্ম-বর্ণের মানুষ। দেশের ভেতর ও বাইরে থেকে নানা অপপ্রচার ও অপতথ্য ছড়ানোর চেষ্টা হয়েছে। কিন্তু মানুষের মধ্যে যেই আত্মীয়ত্ববোধ, সম্প্রীতির বন্ধন সেটাই এই ষড়যন্ত্রকে রুখে দিয়েছে, সকল ষড়যন্ত্রের মধ্যেও আজকের এই পূজা অত্যন্ত আনন্দঘন পরিবেশে অনুষ্ঠিত হচ্ছে। তিনি বলেন পূজা মানেই ধর্মীয় উৎসব নয়, এটি এদেশের হাজার বছরের সম্প্রীতির প্রতীক। এই উৎসব প্রতিটি মানুষের মাঝে উৎসবের অনুভূতি তৈরি করেছে।

তিনি আরও বলেন, বিএনপির তরফ থেকে হিন্দু ধর্মাবলম্বীদের শারদীয় শুভেচ্ছা জানাচ্ছি। কোনো সম্প্রদায় যখন অন্যান্য সম্প্রদায়ের সঙ্গে বসবাস করে, তখন ওই সম্প্রদায়ের বড় উৎসব সবার উৎসবে পরিণত হয়। উৎসব কখনো বিভাজন করে না। উৎসব মানুষে মানুষে সৌহার্দের বার্তা দেয়। এইসব উৎসবের দিনে আমরা একে অপরকে শুভেচ্ছা জানাই।

তিনি বলেন, ধর্ম আলাদা হলেও আমাদের জাতিসত্তা এক, কে হিন্দু, কে মুসলমান, কে খ্রিস্টান- এটাই বড় পরিচয় নয়, আমাদের আসল পরিচয় আমরা সবাই বাংলাদেশী, সেখানে ধর্মের কোনো দেয়াল নেই। শেখ হাসিনা ক্ষমতার জন্য বিভাজন তৈরি করেছিলেন। তবে আমাদের মাঝে কোনো বিভাজন নেই। এটাই বাংলাদেশের সৌন্দর্য। সব ধর্মের মানুষ একসঙ্গে কাজ করছে বলেই সব চক্রান্ত নস্যাৎ করা যাচ্ছে।

এ সময় মুকসুদপুর উপজেলা বিএনপির সভাপতি মো. আব্দুস ছালাম খান, সাধারণ সম্পাদক তারেকুল ইসলাম রাজু, পৌর বিএনপির সভাপতি আবুল বাশার টুলটু বিশ্বাস, সাধারণ সম্পাদক মশিউর রহমান মিন্টু, স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির সহ-সাধারণ সম্পাদক সাগর মজুমদার, যুবদলের কেন্দ্রীয় কমিটির সাবেক সাহিত্য ও প্রকাশনা সম্পাদক মাহমুদুল হাসান বাপ্পী, উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি সোহরাব হোসেন, রাজপাট ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মোঃ দেলোয়ার হোসেনসহ অনান্য অতিথিবৃন্দ এবং অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ