September 15, 2026, 4:04 pm
শিরনাম :
বাগেরহাটে বর্জ্য ব্যবস্থাপনার দাবিতে যুবদের সাইকেল র‍্যালি ফ্যাসিবাদের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে- আইনমন্ত্রী ফকিরহাটে অজ্ঞাত পরিবহণের ধাক্কায় পিকআপ চালক নিহত ফকিরহাটে আমন ক্ষেতে পোকার আক্রমণ প্রতিরোধে মাঠে মাঠে আলোক ফাঁদ ভারত সেবা সংঘে গনেশ পূজোর শুভ সূচনা করলেন- মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বাকৃবি’র তৃতীয় শ্রেণী কর্মচারী পরিষদ এর সাধারণ নির্বাচন অনুষ্ঠিত লামায় দোকানে গাঁজা বিক্রির অভিযোগে সুনীল কান্তি দে’র ৬ মাসের কারাদণ্ড মহানন্দা নদীতে গোসল করতে নেমে স্রোতে হারিয়ে গেল ‌দুই ছাত্র সমন্বিত উন্নয়নের মাধ্যমে বদলে যাবে কালীগঞ্জের স্বাস্থ্য, শিক্ষা, যোগাযোগ ও কর্মসংস্থানের চিত্র-এমপি, ফজলূল হক মিলন তালায় সেবা প্রদানকারী দপ্তরের সাথে সমন্বয় সভা অনুষ্ঠিত

পার্বত্য নাগরিক পরিষদের নেতৃবৃন্দের বাঘাইছড়িতে শ্রী শ্রী রক্ষা কালী মন্দিরে পূজা মণ্ডপ পরিদর্শন ও আর্থিক সহায়তা প্রদান

মোঃ হাসান আলী, বাঘাইছড়ি প্রতিনিধি

পার্বত্য নাগরিক পরিষদের কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ বাঘাইছড়ি উপজেলার ঐতিহ্যবাহী শ্রী শ্রী রক্ষা কালী মন্দিরের দুর্গাপূজা মণ্ডপ পরিদর্শন করেছেন এবং পূজা উদযাপন কমিটির হাতে আর্থিক সহায়তা প্রদান করেছেন। এ সময় তারা মন্দির প্রাঙ্গণে পূজারি, কমিটির সদস্য ও স্থানীয় হিন্দু ধর্মাবলম্বীদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন।

পরিদর্শনকালে উপস্থিত ছিলেন নাগরিক পরিষদের কেন্দ্রীয় কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক ও স্থায়ী কমিটির সদস্য মোঃ আব্দুল কাইয়ুম, বাঘাইছড়ি উপজেলা নাগরিক পরিষদের সাধারণ সম্পাদক মোক্তার হোসেন সোহেল, মোঃ নুরুল ইসলাম মুরাদ, মোঃ ওমর ফারুক ও মোঃ জমির হোসেন।

নেতৃবৃন্দ মন্দিরের সার্বিক অবস্থা ঘুরে দেখেন এবং ধর্মীয় সম্প্রদায়ের শান্তিপূর্ণ সহাবস্থানের গুরুত্ব তুলে ধরে বলেন, “পার্বত্য চট্টগ্রাম বহু জাতি, বহু ধর্ম ও বহু সংস্কৃতির মিলনস্থল। এখানে সকল ধর্মাবলম্বীর সমান অধিকার ও নিরাপত্তা নিশ্চিত করা আমাদের দায়িত্ব। সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা ও পারস্পরিক শ্রদ্ধাবোধই শান্তিপূর্ণ সমাজ গঠনের মূল ভিত্তি।”

এছাড়া নাগরিক পরিষদের পক্ষ থেকে স্থানীয় জনগণকে আশ্বস্ত করা হয় যে, ধর্ম-বর্ণ নির্বিশেষে সবার নিরাপত্তা ও অধিকার রক্ষায় তারা সর্বদা সোচ্চার থাকবে। নেতারা আশা প্রকাশ করেন, শ্রী শ্রী রক্ষা কালী মন্দির শুধু ধর্মীয় আচার-অনুষ্ঠানের কেন্দ্র নয়, বরং সামাজিক সম্প্রীতির প্রতীক হিসেবেও সমাদৃত হবে।

পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দ অতিথিদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বলেন, এ ধরনের সফর ও আর্থিক সহায়তা সংখ্যালঘু ধর্মাবলম্বীদের আস্থা ও নিরাপত্তাবোধকে আরও জোরদার করে। তারা নাগরিক পরিষদের এই উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন এবং ভবিষ্যতেও এ ধারা অব্যাহত রাখার আহ্বান জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ