October 30, 2026, 11:40 pm
শিরনাম :
খুলনায় সাংবাদিক সুরক্ষা ও কল্যাণ ফাউন্ডেশনের মতবিনিময় সভা, অসহায়দের মাঝে খাদ্য বিতরণের সিদ্ধান্ত কচুয়ায় বিশ্ব হাত ধোয়া দিবস উদযাপিত যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে কুয়াকাটায় দোয়া ও খাবার বিতরণ পশ্চিমবঙ্গে স্বাস্থ্য মন্ত্রীর ঘোষণা, পুজোয় সরকারি হাসপাতালে দীর্ঘ ছুটি বন্ধ পশ্চিমবঙ্গে গ্রামীণ উন্নয়নে পঞ্চায়েত মন্ত্রীর আশ্বাস মির্জাপুরে অজ্ঞাত এক নারীর মরদেহ উদ্ধার কাঁঠালিয়ায় শর্টবার ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত ঝালকাঠিতে জামায়াতের পৌর শাখার কর্মী শিক্ষা বৈঠক অনুষ্ঠিত মির্জাপুরে সারভর্তি ট্রাক পুকুরে দামুড়হুদার সীমান্তবর্তী মাঠে রাসেল ভাইপার সাপ আটক, বন বিভাগে হস্তান্তর

সনাতন ধর্মাবলম্বীদের সাথে কুশল বিনিময় করেন জেলা বিএনপির আহবায়ক- আফরোজা খানম রিতা

আব্দুল আল মামুন, মানিকগঞ্জ প্রতিনিধি

মানিকগঞ্জের দৌলতপুরে বিভিন্ন পূজামণ্ডপে স্বারদীয় দুর্গোৎসবের শুভেচ্ছা বিনিময় ও সকল সনাতন ধর্মাবলম্বীদের সাথে কুশল বিনিময় করেন-বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মন্ডলীর সদস্য ও মানিকগঞ্জ জেলা বিএনপির আহবায়ক আফরোজা খানম রিতা।

সোমবার (২৯ সেপ্টেম্বর) বিকালে দৌলতপুর উপজেলার কালীবাড়ি পূজামণ্ডপে স্বারদীয় দুর্গোৎসবের শুভেচ্ছা বিনিময় ও তাদের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করনের বিষয়ের খোজ খবর নেন। এসময় তিনি বলেন, স্বারদীয় দুর্গোৎসব আপনারা সুন্দর ও আনন্দঘন পরিবেশে পালন করবেন। কোন সমস্যা হলে আমাদের বলবেন। আমরা সার্বক্ষণিক আপনাদের পাশে আছি। এ সময় তিনি আরো বলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে আপনাদের শুভেচ্ছা বিনিময়ের জন্য এসেছি।

বাংলাদেশ সম্প্রদায়িক সম্প্রীতির দেশ এখানে সকল ধর্মের মানুষ বাধাহীন ভাবে তাদের ধর্মীয় উৎসব পালন করবে। আমরা আপনাদের পাশে আছি।

এসম আরও উপস্থিত ছিলেন- জেলা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) ও বিএনপির জেলা আহ্বায়ক কমিটির সদস্য আ ফ ম নুরতাজ আলম বাহার, আহবায়ক কমিটির সদস্য এ্যাড. আজাদ হোসেন খান, জেলা কৃষকদলের সভাপতি গোলাম কিবরিয়া সাঈদ, সাধারণ সম্পাদক আবদুস সালাম বাদল,দৌলতপুর উপজেলা বিএনপির সভাপতি মো. সিরাজুল ইসলাম, জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য মো. লোকমান হোসেন, উপজেলা বিএনপির সহসভাপতি মো. আব্দুল মতিন মাস্টার,উপজেলা কৃষক দলের সভাপতি মো. আব সাঈদ মুসা,সিনিয়র সহসভাপতি মো. আরফান আলী, উপজেলা যুবদলের আহবায়ক গোলাম সালাউদ্দিন সেলিম, যুগ্ম আহবায়ক মো. সাইফুল ইসলাম,মো. মোবারক হোসেন, উপজেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক মো. কামরুল হাসান, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মো. রাজীব হোসেন প্রমুখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ