July 25, 2026, 8:16 pm
শিরনাম :
পবিপ্রবিতে উদয় ভবনের নিলাম অনুষ্ঠিত আগের সরকারের দুর্নীতির তদন্ত করে পরিকল্পিত বেড়িবাঁধ নির্মাণ করা হবে: প্রতিমন্ত্রী টুকু যশোরের বাঘারপাড়ায় এনসিপির পথসভায় হাসনাত আব্দুল্লাহ চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় এস্কাফ সিরাপ জব্দ তালায় টিআরএম বিলের বকেয়া আদায় ও জলাবদ্ধতা নিরসনের দাবিতে মানববন্ধন প্রান্তিক ভূমিহীন ও মৎস্যজীবীদের কেন্দ্রীয় ভূমি কমিটির সভা অনুষ্ঠিত পবিপ্রবিতে চাকসু প্রতিনিধিদের সঙ্গে ছাত্রশিবিরের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় জুলাই অভূত্থান স্মরণে ছাত্রশিবিরের আয়োজনে স্বর্ণপদক প্রদান ও আলোচনা সভা অনুষ্ঠিত রাজশাহী ইনডোর স্টেডিয়াম নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন ভূমিমন্ত্রী মেদনী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে মাঠে রফিকুল ইসলাম খান

তা’মীরুল মিল্লাত টঙ্গীর আলিম নবীন বরণ ২০২৫ অনুষ্ঠিত

মোঃ মুক্তাদির হোসেন, গাজীপুর প্রতিনিধি

​তা’মীরুল মিল্লাত কামিল মাদরাসা টঙ্গী’র আলিম শ্রেণির নবীন শিক্ষার্থীদের বরণ উপলক্ষে এক বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করা হয়। আজ সকালে তা’মীরুল মিল্লাত কেন্দ্রীয় ছাত্র সংসদ (টাকসু)-এর উদ্যোগে শহীদ মালেক অডিটোরিয়ামে এই নবীন বরণ অনুষ্ঠান ২০২৫ সম্পন্ন হয়। এতে আলিম শ্রেণির প্রায় ১ হাজারের অধিক নবাগত শিক্ষার্থী অংশগ্রহণ করে।

​সোমবার (২৯ সেপ্টেম্বর) পবিত্র কোরআন তেলোওয়াতের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়, পবিত্র কোরআন থেকে তেলোয়াত করেন ক্বারী তাওহিদ ইসলাম। তামিরুল মিল্লত মাদ্রাসার ( টাকসু) র ভিপি মুহাম্মদ ইকবাল কবিরের সভাপতিত্বে জিএস মুহাম্মদ সাইদুল ইসলামের সঞ্চালনায় নবীন বরন অনুষ্ঠান টি অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির উপাচার্য (ভিসি) প্রফাসার মুন্জর রহমান। প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় সভাপতি জাইদুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন :প্রতিষ্ঠানের অধ্যক্ষ ড. হেফজুর রহমান।

নবীন শিক্ষার্থীদের উদ্দেশ্যে বক্তারা ইসলামী শিক্ষা ও নৈতিকতার গুরুত্ব তুলে ধরেন এবং আদর্শ মানুষ হিসেবে নিজেদের গড়ে তোলার আহ্বান জানান। ​অনুষ্ঠানে সঞ্চালনার দায়িত্ব পালন করেন জিএস মুহাম্মদ সাইদুল ইসলাম। নতুন শিক্ষার্থীদের অনুপ্রাণিত করতে উপহার হিসেবে দেওয়া হয় টিশার্ট, ব্যাজ ও চাবির রিং।

​আলোচনা পর্ব শেষে শিক্ষার্থীদের জন্য ছিল উন্মুক্ত সাংস্কৃতিক অনুষ্ঠান। এতে প্রধান আকর্ষণ হিসেবে গজল পরিবেশন করেন শিল্পী ওবায়দুল্লাহ তারেক ও তুরাগ শিল্পীগোষ্ঠী। গজল ও ইসলামি নাট্যের মনোমুগ্ধকর পরিবেশনার মধ্য দিয়ে দুপুরে সভাপতির বক্তব্যর শেষে অনুষ্ঠানের আনুষ্ঠানিক সমাপ্তি ঘটে।

নবীন বরন অনুষ্ঠানে বিভিন্ন ইলেকট্রনিক ও পিন্ড মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ