July 25, 2026, 6:40 pm
শিরনাম :
আগের সরকারের দুর্নীতির তদন্ত করে পরিকল্পিত বেড়িবাঁধ নির্মাণ করা হবে: প্রতিমন্ত্রী টুকু যশোরের বাঘারপাড়ায় এনসিপির পথসভায় হাসনাত আব্দুল্লাহ চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় এস্কাফ সিরাপ জব্দ তালায় টিআরএম বিলের বকেয়া আদায় ও জলাবদ্ধতা নিরসনের দাবিতে মানববন্ধন প্রান্তিক ভূমিহীন ও মৎস্যজীবীদের কেন্দ্রীয় ভূমি কমিটির সভা অনুষ্ঠিত পবিপ্রবিতে চাকসু প্রতিনিধিদের সঙ্গে ছাত্রশিবিরের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় জুলাই অভূত্থান স্মরণে ছাত্রশিবিরের আয়োজনে স্বর্ণপদক প্রদান ও আলোচনা সভা অনুষ্ঠিত রাজশাহী ইনডোর স্টেডিয়াম নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন ভূমিমন্ত্রী মেদনী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে মাঠে রফিকুল ইসলাম খান কালীগঞ্জে বাল্য বিয়ের অপরাধে কনের পিতাকে ছয় মাসের কারাদন্ড

দৌলতপুরে বিভিন্ন পুজা মন্ডপে শুভেচ্ছা বিনিময় করেন-খোন্দকার বাবলু

আব্দুল আল মামুন(মানিকগঞ্জ) প্রতিনিধি

সনাতন ধর্মাবলম্বীদের সব থেকে বড় ধর্মীয় উৎসব, শারদীয় দুর্গাৎসব উপলক্ষে বিভিন্ন পুজা মন্ডপ পরিদর্শন এবং ভক্ত-অনুরাগীদের সঙ্গে সৌজন্যে সাক্ষাৎ, আর্থিক অনুদান এবং সার্বিক সহযোগিতার প্রতিশ্রুতি ও শুভেচ্ছা বিনিময় করেন – বিএনপির প্রয়াত মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেনের জ্যৈষ্ঠ পুত্র মানিকগঞ্জ-১ আসনের বিএনপির মনোনয়ন প্রত্যাশী জেলা বিএনপির সাবেক সহসভাপতি ও আহবায়ক কমিটির সদস্য ড. খোন্দকার আকবর হোসেন বাবলু।

এসময় তিনি বলেন, সনাতন ধর্মালম্বীদের সব থেকে বড় ধর্মীয় উৎসব (শারদীয় দুর্গোৎসব) দুর্গাপূজা। আবহমানকাল ধরে সনাতনধর্মালম্বীরা উৎসাহ-উদ্দীপনা ও উৎসবমুখর পরিবেশে নানা ধর্মীয়-মোঙ্গলীক আচার-অনুষ্ঠানের মধ্য দিয়ে দুর্গাপূজা করে আসছে। এ উপলক্ষে তিনি জাতি,ধর্ম,বর্ণ নির্বিশেষে সকলকে বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে শারদীয় শুভেচ্ছা জানান।


সোমবার (২৯ সেপ্টেম্বর) দৌলতপুর উপজেলার বিভিন্ন এলাকার পুজা মন্ডপ পরিদর্শন ভক্ত-অনুরাগীদের সঙ্গে সৌজন্যে সাক্ষাৎ, শুভেচ্ছা বিনিময় কালে বলেন- সবার আগে দেশ, আর বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ, এখানে সকল ধর্মের মানুষ বাধাহীন ভাবে তাদের ধর্মীয় উৎসব পালন করেন। তিনি সকলের সুখ শান্তি ও সমৃদ্ধি কামনা করে বলেন, ধর্ম যার যার দেশ সবার। তিনি দেশের উন্নয়ন অগ্রযাত্রা অব্যাহত এবং সাম্প্রদায়িক সম্প্রীতির বন্ধন অটুট রাখতে সকলকে বিএনপির ছায়াতলে আসার উদাত্ত আহবান জানান। এছাড়াও মন্দির চত্ত্বরে ভক্ত-অনুরাগীদের মাঝে বিএনপির ঘোষিত ৩১ দফার লিফলেট বিতরণ করেন।

এসময় উপস্থিত ছিলেন-মানিকগঞ্জ জেলা বিএনপির আহবায়ক কমিটি সদস্য ও দৌলতপুর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক এ্যাড. নুরুল ইসলাম কুন্টু,উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মো. শফিউল আলম বিল্টু,বাচামারা বিবিসি কলেজের অধ্যক্ষ মো. রোকনুজ্জামান, উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মো. আমিনুল ইসলাম,দৌলতপুর উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সিনিয়র সহসভাপতি কে.এম চানমিয়া মাস্টার,উপজেলা যুবদলের সাবেক যুগ্ম আহবায়ক মো. রেজাউল করিম,সাবেক যুগ্ম আহবায়ক জিল্লুর রহমান উজ্জল, উপজেলা যুবদলের আহবায়ক কমিটির সদস্য মো. দেলোয়ার হোসেন সৈকত, জেলা শহীদ জিয়া প্রজন্ম দলের যুগ্ম সাধারণ সম্পাদক মো. শফিকুল ইসলাম শফিক,যুবদল নেতা মো. কামাল হোসেন,বিএনপি নেতা হিমোন খান, মানিকগঞ্জ জেলা ছাত্র দলের সাবেক সহ যুগ্ম সাধারণ সম্পাদক মো. কবির হোসেন,উপজেলা শহীদ জিয়া প্রজন্ম দলের যুগ্ম আহবায়ক মো. মিজানুর রহমান প্রমুখ।

এছাড়াও উপজেলা বিএনপি এবং সহযোগী সংগঠনের সাংগঠনিক নেতাকর্মীগণ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ