October 31, 2026, 7:51 am
শিরনাম :
খুলনায় সাংবাদিক সুরক্ষা ও কল্যাণ ফাউন্ডেশনের মতবিনিময় সভা, অসহায়দের মাঝে খাদ্য বিতরণের সিদ্ধান্ত কচুয়ায় বিশ্ব হাত ধোয়া দিবস উদযাপিত যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে কুয়াকাটায় দোয়া ও খাবার বিতরণ পশ্চিমবঙ্গে স্বাস্থ্য মন্ত্রীর ঘোষণা, পুজোয় সরকারি হাসপাতালে দীর্ঘ ছুটি বন্ধ পশ্চিমবঙ্গে গ্রামীণ উন্নয়নে পঞ্চায়েত মন্ত্রীর আশ্বাস মির্জাপুরে অজ্ঞাত এক নারীর মরদেহ উদ্ধার কাঁঠালিয়ায় শর্টবার ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত ঝালকাঠিতে জামায়াতের পৌর শাখার কর্মী শিক্ষা বৈঠক অনুষ্ঠিত মির্জাপুরে সারভর্তি ট্রাক পুকুরে দামুড়হুদার সীমান্তবর্তী মাঠে রাসেল ভাইপার সাপ আটক, বন বিভাগে হস্তান্তর

যশোর বার্তার সাংবাদিককে হুমকির প্রতিবাদে তালা রিপোর্টার্স ক্লাবের নিন্দা

তালা প্রতিনিধি

নড়াইল সদরের মাইজপাড়া ইউনিয়ন পরিষদের সদস্য আক্তার হোসেন’র সরকারি প্রকল্পের টাকা আত্মসাত সহ নানান দূর্নীতি এবং অনিয়মের সংবাদ সংগ্রহকালে দৈনিক যশোর বার্তা’র নিজস্ব প্রতিবেদক ও দৈনিক যশোর বার্তা’র মফস্বল সাংবাদিক ফোরামের অর্থ সম্পাদক মোল্লা ওবায়দুর রহমানকে হুমকি প্রদান করা হয়েছে।

সোমবার (২৯ সেপ্টেম্বর) স্বাধিন সাংবাদিকতায় বাঁধা প্রদান এবং সাংবাদিককে হুমকি প্রদানের ঘটনায় গভীর উদ্বেগ সহ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে সাতক্ষীরার তালা রিপোর্টার্স ক্লাব।

এক বিবৃতিতে তালা রিপোর্টার্স ক্লাবের আহবায়ক নারায়ন মজুমদার, সাবেক সভাপতি মীর জাকির হোসেন, সাবেক সহ-সভাপতি ইন্দ্রজিৎ দাস বাপী, সাবেক সাধারন সম্পাদক বি. এম. জুলফিকার রায়হান, সিনিয়র সদস্য জয়দেব চক্রবর্তী, পি.এম. গোলাম মোস্তফা, মিজানুর রহমান, প্রভাষক এস.আর. আওয়াল, বাবলুর রহমান, রফিকুল ইসলাম, মো. হাফিজুর রহমান, ফারুক সাগর, মো. বায়েজীদ হোসেন, শাহিনুর রহমান, আরিফ বিল্লাহ, বাহারুল ইসলাম, শেখ সিদ্দিক, রিপন হোসেন, গোলাম রাব্বানী, শেখ বাবলুর রহমান ও রেশমা খাতুন প্রমুখ অবিলম্বে হুমকিদাতা ইউপি সদস্য আক্তার হোসেনকে গ্রেফতার পূর্বক শাস্তির দাবী জানিয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ