July 25, 2026, 6:40 pm
শিরনাম :
আগের সরকারের দুর্নীতির তদন্ত করে পরিকল্পিত বেড়িবাঁধ নির্মাণ করা হবে: প্রতিমন্ত্রী টুকু যশোরের বাঘারপাড়ায় এনসিপির পথসভায় হাসনাত আব্দুল্লাহ চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় এস্কাফ সিরাপ জব্দ তালায় টিআরএম বিলের বকেয়া আদায় ও জলাবদ্ধতা নিরসনের দাবিতে মানববন্ধন প্রান্তিক ভূমিহীন ও মৎস্যজীবীদের কেন্দ্রীয় ভূমি কমিটির সভা অনুষ্ঠিত পবিপ্রবিতে চাকসু প্রতিনিধিদের সঙ্গে ছাত্রশিবিরের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় জুলাই অভূত্থান স্মরণে ছাত্রশিবিরের আয়োজনে স্বর্ণপদক প্রদান ও আলোচনা সভা অনুষ্ঠিত রাজশাহী ইনডোর স্টেডিয়াম নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন ভূমিমন্ত্রী মেদনী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে মাঠে রফিকুল ইসলাম খান কালীগঞ্জে বাল্য বিয়ের অপরাধে কনের পিতাকে ছয় মাসের কারাদন্ড

ঝালকাঠিতে দুর্গোৎসব পরিদর্শন করেন এ্যাড শাহাদাৎ হোসেন

মো. আমিনুল ইসলাম, ঝালকাঠি প্রতিনিধি 

সনাতন ধর্মের সবচেয়ে বড় ধর্মীয় অনুষ্ঠান শারদীয় দুর্গোৎসব পরিদর্শন করেন ঝালকাঠি জেলা বিএনপি’র সদস্য সচিব ও ঝালকাঠি জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট মোঃ শাহাদাত হোসেন।

সোমবার ২৯ সেপ্টেম্বর ঝালকাঠি পৌর এলাকার কবিরাজ বাড়ী, বাগানবাড়ী , আক্ষরাবাড়ী, কালী বাড়ী, কাঠপট্টি, হরিসভা, বাঁশ পট্টি সহ বিভিন্ন পুজা মন্ডব পরিদর্শন করেন।

পুজা মন্ডব পরিদর্শন কালে উপস্থিত ছিলেন ঝালকাঠি পৌর বিএনপির সাধারণ সম্পাদক মোঃ আনিসুর রহমান তাপু, জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য (দপ্তরের দায়িত্বে) এ্যাডভোকেট মোঃ মিজানুর রহমান মুবিন, রাজাপুর উপজেলা বিএনপি’র সাংগঠনিক সম্পাদক এ্যাড. মোঃ নুর হোসেন, জেলা বিএনপি গঠিত দুর্গোৎসব উদযাপন শৃংখলা ও পর্যবেক্ষণ কমিটির আহবায়ক বাবু চন্দন পোদ্দার, আখড়া বাড়ী মন্দির পরিদর্শন কালে উপস্থিত ছিলেন ঝালকাঠি জেলা পুজা উদযাপন পরিষদের সভাপতি অধ্যাপক ডাঃ অসিম কুমার সাহা, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সাংবাদিক আলোক সাহা এবং বিএনপি এবং অংঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

পুজায় আগাত সনাতন ধর্মাবলম্বী জনসাধারণ এবং পুজা উদযাপনের সাথে সংশ্লিষ্ট সকলের উদ্দেশ্য জেলা বিএনপির সদস্য সচিব বলেন বিএনপি হিন্দু সম্প্রদায়ের মানুষদের সংখ্যালঘু মনে করেন না। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান রেইনবো নেশন এর ভিত্তিতে একসাথে চলবো সকলে স্বাধীনভাবে ধর্মীয় আচার অনুষ্ঠান পালন করবে সকলের সমান অধিকার নিশ্চিত হবে। বাংলাদেশে আবহমানকাল ধরে হিন্দু মুসলিম সাম্প্রদায়িক সম্প্রীতি নিয়ে একসাথে মিলে মিশে আছি। আমাদের মেলবন্ধন অব্যহত থাকবে।

পূজা আনন্দময় পরিবেশে উদযাপনে আমাদের সহযোগিতা অব্যাহত থাকবে। মতবিনিময় শেষে এ্যাড. মোঃ শাহাদাৎ হোসেন মন্দির সমুহে শুভেচ্ছা উপহার প্রদান করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ