September 16, 2026, 5:50 am
শিরনাম :
বটিয়াঘাটায় জৈব পদ্ধতিতে সবজি চাষ ও পরিবেশ সুরক্ষা বিষয়ক প্রশিক্ষণ অনুস্ঠিত। বাগেরহাটে বর্জ্য ব্যবস্থাপনার দাবিতে যুবদের সাইকেল র‍্যালি ফ্যাসিবাদের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে- আইনমন্ত্রী ফকিরহাটে অজ্ঞাত পরিবহণের ধাক্কায় পিকআপ চালক নিহত ফকিরহাটে আমন ক্ষেতে পোকার আক্রমণ প্রতিরোধে মাঠে মাঠে আলোক ফাঁদ ভারত সেবা সংঘে গনেশ পূজোর শুভ সূচনা করলেন- মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বাকৃবি’র তৃতীয় শ্রেণী কর্মচারী পরিষদ এর সাধারণ নির্বাচন অনুষ্ঠিত লামায় দোকানে গাঁজা বিক্রির অভিযোগে সুনীল কান্তি দে’র ৬ মাসের কারাদণ্ড মহানন্দা নদীতে গোসল করতে নেমে স্রোতে হারিয়ে গেল ‌দুই ছাত্র সমন্বিত উন্নয়নের মাধ্যমে বদলে যাবে কালীগঞ্জের স্বাস্থ্য, শিক্ষা, যোগাযোগ ও কর্মসংস্থানের চিত্র-এমপি, ফজলূল হক মিলন

আগামী নির্বাচনে বাংলাদেশের মানুষ দুই ভাগে বিভক্ত হয়ে যাবে- সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম

শফিকুল ইসলাম মাসুদ, স্টাফ রিপোর্টার 

পিরোজপুর : ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর সিনিয়র নায়েব আমীর মুফতী সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম (শায়েখে চরমোনাই) বলেছেন, আন্দোলন করেছি মানুষকে মুক্তি দেওয়ার জন্য, বৈষম্য দূর করার জন্য, চাঁদাবাজি করার জন্য নয়, সন্ত্রাস করার জন্য নয়, ধর্ষণ করার জন্য নয় । বাংলাদেশে আর কোন ধর্ষক, চাঁদাবাজদের ক্ষমতায় নিবে না এদেশের মানুষ । যারা দুর্নীতি করেছে মানুষ তাদের আর ক্ষমতায় দেখতে চায় না।

সোমবার (২৯ সেপ্টেম্বর ২০২৫) বিকাল ৫টায় পিরোজপুর কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে ইসলামী আন্দোলন বাংলাদেশ পিরোজপুর জেলা শাখার উদ্যোগে আয়োজিত গণসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

আগামী নির্বাচনে বাংলাদেশের মানুষ দুই ভাগে বিভক্ত হয়ে যাবে। একটা হল ইসলামের পক্ষে দেশের পক্ষে আর এক পক্ষে ইসলামের বিপক্ষে ভারতের পক্ষে। পিআর পদ্ধতির পক্ষে যুক্তি তুলে ধরে তিনি বলেন, “পিআর পদ্ধতি চালু হলে দেশে একটি সুষম ও ভারসাম্যপূর্ণ সংসদ গঠিত হবে। বিশ্বের ৯১টি দেশে এ পদ্ধতি চালু আছে এবং কোনো দেশই এটি বাতিল করেনি। বরং নতুন নতুন দেশও এ পদ্ধতির দিকে ঝুঁকছে।”

ইসলামী আন্দোলন বাংলাদেশ পিরোজপুর জেলা শাখার সভাপতি মাওলানা মুহাম্মাদ ইয়াহইয়া হাওলাদারের সভাপতিত্বে বক্তব্য রাখেন, ইসলামী আন্দোলনের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান, পিরোজপুর-২ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী মাওলানা মোঃ আবুল কালাম আজাদ, পিরোজপুর জেলা জামায়াতে ইসলামীর আমীর মাওলানা তাফাজ্জল হোসাইন ফরিদ, জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি মোঃ জহিরুল হক, পিরোজপুর জেলা ইসলামী আন্দোলনের সাধারণ সম্পাদক মোহাম্মদ মনিরুল হাসান, জেলা ইসলামী আন্দোলনের সিনিয়র সহ-সভাপতি নজরুল আহসান, জেলা ইসলামী যুব আন্দোলনের সভাপতি মুহাম্মাদ সাইদুল ইসলাম, জেলা জাতীয় ওলামা মাশায়েখ ও আইম্মা পরিষদের সভাপতি মাওলানা রফিকুল ইসলাম, জেলা ইসলামী ছাত্র আন্দোলন সভাপতি মুহাম্মাদ তরিকুল ইসলাম।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জেলা সেক্রেটারি মুহাম্মাদ মনিরুল হাসান ও এইচ. এম. জিয়াউল করিম।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ