July 26, 2026, 3:13 am
শিরনাম :
পবিপ্রবিতে উদয় ভবনের নিলাম অনুষ্ঠিত আগের সরকারের দুর্নীতির তদন্ত করে পরিকল্পিত বেড়িবাঁধ নির্মাণ করা হবে: প্রতিমন্ত্রী টুকু যশোরের বাঘারপাড়ায় এনসিপির পথসভায় হাসনাত আব্দুল্লাহ চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় এস্কাফ সিরাপ জব্দ তালায় টিআরএম বিলের বকেয়া আদায় ও জলাবদ্ধতা নিরসনের দাবিতে মানববন্ধন প্রান্তিক ভূমিহীন ও মৎস্যজীবীদের কেন্দ্রীয় ভূমি কমিটির সভা অনুষ্ঠিত পবিপ্রবিতে চাকসু প্রতিনিধিদের সঙ্গে ছাত্রশিবিরের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় জুলাই অভূত্থান স্মরণে ছাত্রশিবিরের আয়োজনে স্বর্ণপদক প্রদান ও আলোচনা সভা অনুষ্ঠিত রাজশাহী ইনডোর স্টেডিয়াম নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন ভূমিমন্ত্রী মেদনী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে মাঠে রফিকুল ইসলাম খান

ফকিরহাটে একটি পুকুর সংক্রান্ত বিষয় নিয়ে সংবাদ সম্মেলন

বার্তা সম্পাদক

বাগেরহাটের ফকিরহাট উপজেলার সদর ইউনিয়নের তৈয়ব আলী বটতলা এলাকায় একটি পুকুর সংক্রান্ত বিষয়কে কেন্দ্র করে অনুষ্ঠিত মানববন্ধন ও বিভিন্ন পত্রিকায় ওই সংবাদ প্রকাশের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগীরা।

সোমবার (২৯ সেপ্টেম্বর) বেলা ১১টায় ফকিরহাট সাংবাদিক ইউনিয়নের অস্থায়ী কার্যালয়ে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন শেখ ইউনুছ আলী।

তিনি লিখত বক্তব্যে জানান, বাগেরহাটের ফকিরহাট উপজেলার ৩১নং উত্তরপাড়া মৌজার সি,এস ৪নং খতিয়ান মোতাবেক এস,এ ৩নং খতিয়ানভূক্ত ৮৪০নং দাগে ৭৭শতক সম্পত্তি বাগেরহাট ২য় মুনসেফি আদালতে ১৬৩০/৪২নং মোকদ্দমায় ডিক্রি প্রাপ্ত হয়ে রিয়াজ উদ্দিন শেখ মিস ২১/১৯৬৯-৭০ নং মিউটেশন কেসের মাধ্যমে নামপত্তন করেন। ভোগদখল থাকা অবস্থায় ভুলক্রমে নালিশী সম্পত্তি ১/১ নং খতিয়ানে ১১২৪নং দাগে রেকর্ড হওয়ায় রিয়াজ উদ্দিনের ওয়ারেশ আবু বক্কর মোড়ল ও ইউনুস আলী শেখ সার্ভে ১৪৪৩/১৬নং মোকদ্দমা দায়ের করে ডিক্রি প্রাপ্ত হয়ে মিস২১২১/২০২২-২৩নং মিউটেশন কেসের মাধ্যমে নামপত্তন করে নিজ নামে বি,আর,এস ৪৯০ ও ৫৫০নং খতিয়ানের বাংলা ১৪৩৩সন পর্যন্ত ভূমি উন্নয়ন কর পরিশোধ এবং নালিশী সম্পত্তিস্থিত পুকুরে মাছ চাষসহ উত্তম ফসলাদি উৎপাদন গ্রহন ভোগদখল থাকাবস্থায় বেআইনীভাবে অন্যের কু-পরামর্শে আব্দুল গনি গং ঘোষনা বাবদ ২৬৩/২৪ নং মামলা দায়ের করে কোন প্রতিকার না পেয়ে স্থানীয় একটি স্বার্থানেশ্বী মহলকে সঙ্গে নিয়ে জনগণের সম্পত্তি হিসাবে দাবী করে গত২৬/০৯/২৫ তারিখে স্থানীয় তৈয়ব আলী বটতলা নামক স্থানে মানববন্ধন করেন। যা ২৭/০৯/২৫ তারিখ বিভিন্ন পত্রিকায় সংবাদ প্রচার করা হয়েছে। প্রকৃত পক্ষে উক্ত মানববন্ধনে বক্তব্যগুলো মিথ্যা, বানোয়াট ও ভিত্তিহীন। ইউনুস আলী শেখ ও আবু বক্কর মোড়ল এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।

এসময় অন্রদের মধ্যে উপস্থিত ছিলেন জাকির মোড়ল, জিয়াউর রহমান মোড়ল, মো: কাবিরুজ্জামান, শেখ আজিজুর, মোমেদ সরদার, শেখ আবু তালেব হিরু শেখ প্রমুখ।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ