July 25, 2026, 6:40 pm
শিরনাম :
আগের সরকারের দুর্নীতির তদন্ত করে পরিকল্পিত বেড়িবাঁধ নির্মাণ করা হবে: প্রতিমন্ত্রী টুকু যশোরের বাঘারপাড়ায় এনসিপির পথসভায় হাসনাত আব্দুল্লাহ চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় এস্কাফ সিরাপ জব্দ তালায় টিআরএম বিলের বকেয়া আদায় ও জলাবদ্ধতা নিরসনের দাবিতে মানববন্ধন প্রান্তিক ভূমিহীন ও মৎস্যজীবীদের কেন্দ্রীয় ভূমি কমিটির সভা অনুষ্ঠিত পবিপ্রবিতে চাকসু প্রতিনিধিদের সঙ্গে ছাত্রশিবিরের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় জুলাই অভূত্থান স্মরণে ছাত্রশিবিরের আয়োজনে স্বর্ণপদক প্রদান ও আলোচনা সভা অনুষ্ঠিত রাজশাহী ইনডোর স্টেডিয়াম নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন ভূমিমন্ত্রী মেদনী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে মাঠে রফিকুল ইসলাম খান কালীগঞ্জে বাল্য বিয়ের অপরাধে কনের পিতাকে ছয় মাসের কারাদন্ড

জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে কঙ্গো যাচ্ছেন বিমানবাহিনীর ১৯০ সদস্য

নিউজ ডেস্ক

জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে অংশ নিতে বাংলাদেশ বিমানবাহিনীর একটি দল ডেমোক্রেটিক রিপাবলিক কঙ্গোতে গেছে।

ইউটিলিটি অ্যাভিয়েশন ইউনিটের ১৯০ জন সদস্যের এই দলটি আজ রোববার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে কঙ্গোর উদ্দেশে ঢাকা ত্যাগ করে।

আইএসপিআর জানায়, ২৪ সেপ্টেম্বর বিমানবাহিনী সদর দপ্তরে কঙ্গোগামী এই কনটিজেন্টকে ব্রিফিং দেন বিমানবাহিনীর প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খাঁন। তিনি শান্তিরক্ষীদের শৃঙ্খলা, সততা, পেশাদারত্ব এবং আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানান।
এ ছাড়া তিনি ধর্মীয় মূল্যবোধ মেনে চলা, স্বাস্থ্যবিধি রক্ষা এবং ডব্লিউএইচও ও জাতিসংঘের মেডিকেল প্রটোকল অনুসরণ করার ওপর জোর দেন। ব্রিফিং শেষে মিশনের সাফল্য কামনায় একটি বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়।

নতুন এই কনটিনজেন্টের নেতৃত্ব দেবেন এয়ার কমোডর মো. এনামুল করিম। কঙ্গোতে বাংলাদেশ বিমানবাহিনী তাদের দক্ষতা ও পেশাদারত্বের মাধ্যমে স্থানীয় সরকার ও জনগণের আস্থা অর্জন করেছে। বিদায়ী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সহকারী বিমানবাহিনীর প্রধান (পরিচালন) এয়ার ভাইস মার্শাল জাভেদ তানভীর খানসহ অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা। তাঁরা শান্তিরক্ষীদের নিরাপদ ও সফল মিশনের জন্য শুভকামনা জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ