September 15, 2026, 4:00 pm
শিরনাম :
বাগেরহাটে বর্জ্য ব্যবস্থাপনার দাবিতে যুবদের সাইকেল র‍্যালি ফ্যাসিবাদের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে- আইনমন্ত্রী ফকিরহাটে অজ্ঞাত পরিবহণের ধাক্কায় পিকআপ চালক নিহত ফকিরহাটে আমন ক্ষেতে পোকার আক্রমণ প্রতিরোধে মাঠে মাঠে আলোক ফাঁদ ভারত সেবা সংঘে গনেশ পূজোর শুভ সূচনা করলেন- মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বাকৃবি’র তৃতীয় শ্রেণী কর্মচারী পরিষদ এর সাধারণ নির্বাচন অনুষ্ঠিত লামায় দোকানে গাঁজা বিক্রির অভিযোগে সুনীল কান্তি দে’র ৬ মাসের কারাদণ্ড মহানন্দা নদীতে গোসল করতে নেমে স্রোতে হারিয়ে গেল ‌দুই ছাত্র সমন্বিত উন্নয়নের মাধ্যমে বদলে যাবে কালীগঞ্জের স্বাস্থ্য, শিক্ষা, যোগাযোগ ও কর্মসংস্থানের চিত্র-এমপি, ফজলূল হক মিলন তালায় সেবা প্রদানকারী দপ্তরের সাথে সমন্বয় সভা অনুষ্ঠিত

কিছু সূত্র ইঙ্গিত দিচ্ছে, ইরানের বিরুদ্ধে নতুন হামলার বিষয়ে আলোচনা চলছে: রাশিয়া

আর্ন্তজাতিক ডেস্ক

মস্কোর শীর্ষ কূটনীতিক সতর্ক করেছেন, কিছু সুপরিচিত সূত্র ইঙ্গিত দিচ্ছে, ইরানের বিরুদ্ধে নতুন হামলার বিষয়ে আলোচনা চলছে।

শনিবার (২৭ সেপ্টেম্বর) জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ নেওয়ার সময় রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ বলেন, ‘রাজনৈতিক বিশ্লেষকরা যা উল্লেখ করেন – ইরানের বিরুদ্ধে নতুন হামলার হুমকি এখনো অব্যাহত রয়েছে।’ তিনি বলেন, কিছু সুপরিচিত সূত্রের প্রতিবেদন অনুসারে, এমনকি বাস্তবিক অর্থে (হামলার বিষয়ে) আলোচনা করা হচ্ছে – এটি বেশ স্পষ্ট।

রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রীর মতে, এই সবকিছুই সমন্বিত – সামরিক হুমকির পাশাপাশি ইরানকে অর্থনৈতিকভাবে শ্বাসরোধ করার লক্ষ্যে পদক্ষেপ। ভাষণের সময় তিনি আরও উল্লেখ করেন, রাশিয়া ইউরোপে আক্রমণ করার ইচ্ছা পোষণ করে না, তবে যে কোনো আগ্রাসনের বিরুদ্ধে চূড়ান্ত জবাব দেওয়া হবে।

তিনি বলেন, রাশিয়ার কখনো ইউরোপীয় বা ন্যাটো দেশগুলোতে আক্রমণ করার কোন ইচ্ছা ছিল না এবং ইচ্ছা নেই। তবে আমার দেশের বিরুদ্ধে যে কোনো আগ্রাসনের একটি চূড়ান্ত প্রতিক্রিয়া হবে। ন্যাটো এবং ইইউ সদস্যদের মধ্যে এই বিষয়ে কোনো সন্দেহ থাকা উচিত নয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ