July 26, 2026, 6:05 am
শিরনাম :
এহসান মোর্শেদ পিয়াল কে আহবায়ক করে মূলঘর ইউনিয়ন “মুক্তিযোদ্ধো প্রজন্ম সংসদ” এর আহবায়ক কমিটি গঠিত। পবিপ্রবিতে উদয় ভবনের নিলাম অনুষ্ঠিত আগের সরকারের দুর্নীতির তদন্ত করে পরিকল্পিত বেড়িবাঁধ নির্মাণ করা হবে: প্রতিমন্ত্রী টুকু যশোরের বাঘারপাড়ায় এনসিপির পথসভায় হাসনাত আব্দুল্লাহ চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় এস্কাফ সিরাপ জব্দ তালায় টিআরএম বিলের বকেয়া আদায় ও জলাবদ্ধতা নিরসনের দাবিতে মানববন্ধন প্রান্তিক ভূমিহীন ও মৎস্যজীবীদের কেন্দ্রীয় ভূমি কমিটির সভা অনুষ্ঠিত পবিপ্রবিতে চাকসু প্রতিনিধিদের সঙ্গে ছাত্রশিবিরের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় জুলাই অভূত্থান স্মরণে ছাত্রশিবিরের আয়োজনে স্বর্ণপদক প্রদান ও আলোচনা সভা অনুষ্ঠিত রাজশাহী ইনডোর স্টেডিয়াম নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন ভূমিমন্ত্রী

আশুলিয়ায় মাদক বিক্রিতে বাঁধা দেয়ায় ডিস ব্যবসায়ীকে হত্যা চেষ্টার অভিযোগ কিশোর গ্যাং লিডারের বিরুদ্ধে

মো: শাকিল শেখ, স্টাফ রিপোর্টার
ছবি: অভিযুক্ত কিশোর গ্যাং লিডার ইয়ার হোসেন এলাকার একজন চিহ্নিত মাদক ব্যবসায়ী।

শিল্পাঞ্চল সাভারের আশুলিয়ায় মাদক বিক্রিতে বাঁধা দেয়ায় রবিন হোসেন (২৯) নামের এক ডিস ব্যবসায়ীকে হত্যা চেষ্টার অভিযোগ উঠেছে কিশোর গ্যাং লিডার ইয়ার হোসেন (২৪) এর বিরুদ্ধে৷ ঘটনায় ভুক্তভোগী যুবক আশুলিয়া থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছেন।

রবিবার (২৮ সেপ্টেম্বর) সকালে অভিযোগের বিষয়টি নিশ্চিত করেন আশুলিয়া থানার এস আই (উপ-পরিদর্শক) আনোয়ার হোসেন। এর আগে, ২৪ সেপ্টেম্বর রাতে আশুলিয়া থানায় লিখিত অভিযোগ দেওয়া হয়।

ভুক্তভোগী রবিন হোসেন আশুলিয়ার রুপায়ন মাঠ বটতলা এলাকার মৃত সাদেক মিয়ার ছেলে। তিনি এলাকায় ডিস ব্যবসা করেন৷

ছবি: ভুক্তভোগী রবিন হোসেন,ডিস ব্যবসায়ী।

অভিযুক্ত ইয়ার হোসেন আশুলিয়ার জামগড়া রুপায়ন বটতলা এলাকার ইমারত হোসেনের ছেলে। সে এলাকায় মাদক ব্যবসা সহ নানা অপরাধমূলক কর্মকান্ডের সাথে জড়িত।

অভিযোগ থেকে জানা যায়, কিশোর গ্যাং লিডার ইয়ার হোসেন এলাকার একজন চিহ্নিত মাদক ব্যবসায়ী। কিশোর গ্যাংয়ের সদস্যদের দিয়ে এমন কোন অপরাধমূলক কাজ নেই যা করে না। রুপায়ন মাঠ এলাকায় মাদক বিক্রি, চাঁদাবাজি ও বিভিন্ন দোকানে লুটপাট সহ নানা অপরাধমূলক কাজ করে থাকে। রয়েছে একাধিক মামলাও। বেশ কিছুদিন আগে ইয়ার হোসেনকে এলাকায় মাদক বিক্রিতে বাঁধা দেন ওই এলাকার ডিস ব্যবসায়ী রবিন। পরে এলাকার বিভিন্ন লোকের কাছে তাকে মেরে ফেলবে বলে হুমকি দেয়। এরই ধারাবাহিকতায় ২৪ সেপ্টেম্বর বেলা ১১টার দিকে কিশোর গ্যাং লিডার ইয়ার হোসেনের নেতৃত্বে আরো ৭/৮ জন দেশীয় অস্ত্র সস্ত্রে সজ্জিত হয়ে তার বাড়িতে এসে রবিনকে খোঁজ করতে থাকে। একপর্যায়ে তাকে না পেয়ে তার পরিবারকে হুমকি দিয়ে চলে যায়। পরে রবিন এ ঘটনায় আশুলিয়া থানায় তাদের বিরুদ্ধে একটি লিখিত অভিযোগ দেন। এরকম অবস্থা চলতে থাকলে কিভাবে নির্ভয়ে চলাচল করবো। তিনি এর সুষ্ঠু তদন্ত করে দোষীকে গ্রেফতারপূর্কব শাস্তির দাবী জানান।

স্থানীয়রা বলেন, ইমারতের ছেলে ইয়ারের কথা আর বইলেন না। সে তো একজন বেপরোয়া। ওর জন্য কেউই শান্তিতে নাই।

অভিযুক্ত ইয়ারের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি।

এবিষয়ে আশুলিয়া থানার এসআই (উপ-পরিদর্শক) আনোয়ার হোসেন বলেন, ঘটনায় ভুক্তভোগী অভিযোগ দিয়েছেন। ঘটনাস্থলে গিয়েছিলাম। তদন্ত চলছে। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেয়া হবে বলেও জানান তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ