September 15, 2026, 3:14 pm
শিরনাম :
বাগেরহাটে বর্জ্য ব্যবস্থাপনার দাবিতে যুবদের সাইকেল র‍্যালি ফ্যাসিবাদের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে- আইনমন্ত্রী ফকিরহাটে অজ্ঞাত পরিবহণের ধাক্কায় পিকআপ চালক নিহত ফকিরহাটে আমন ক্ষেতে পোকার আক্রমণ প্রতিরোধে মাঠে মাঠে আলোক ফাঁদ ভারত সেবা সংঘে গনেশ পূজোর শুভ সূচনা করলেন- মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বাকৃবি’র তৃতীয় শ্রেণী কর্মচারী পরিষদ এর সাধারণ নির্বাচন অনুষ্ঠিত লামায় দোকানে গাঁজা বিক্রির অভিযোগে সুনীল কান্তি দে’র ৬ মাসের কারাদণ্ড মহানন্দা নদীতে গোসল করতে নেমে স্রোতে হারিয়ে গেল ‌দুই ছাত্র সমন্বিত উন্নয়নের মাধ্যমে বদলে যাবে কালীগঞ্জের স্বাস্থ্য, শিক্ষা, যোগাযোগ ও কর্মসংস্থানের চিত্র-এমপি, ফজলূল হক মিলন তালায় সেবা প্রদানকারী দপ্তরের সাথে সমন্বয় সভা অনুষ্ঠিত

দূর্গাপূজা উলক্ষ্যে তালায় হিন্দু সম্প্রদায়ের সাথে জামায়াত ইসলামীর মতবিনিমিয়

তালা (সাতক্ষীরা) প্রতিনিধি

আসন্ন শারদীয়া দূর্গা পূজা উপলক্ষ্যে তালা উপজেলার দূর্গা পূজা মন্ডপ কমিটির নেতৃবৃন্দের সাথে জামায়াত ইসলামীর মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। তালা উপজেলা জামায়াত ইসলামীর আয়োজনে,

শনিবার (৭ সেপ্টেম্বর) সকালে তালা শিল্পকলা অ্যাকাডেমি হলরুমে এই সভার আয়োজন করা হয়। মতবিনিময় সভায় জামায়াত ইসলামীর কেন্দ্রীয় নেতা ও আগামী সংসদ নির্বাচনে সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া) আসনে দলের মনোনিত প্রার্থী অধ্যক্ষ মো. ইজ্জত উল্লাহ প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। এসময় তিনি হিন্দু ধর্মালম্বীদের উদ্ধেশ্যে বলেন, মুসলিমদের ধর্মীয় অনুষ্ঠানে কোনও পাহারা দেওয়ার প্রয়োজন নাহলে হিন্দু সম্প্রদায়ের পূজা মন্ডবে কেনো পাহারা দিতে হবে!

অধ্যক্ষ ইজ্জত উল্লাহ বলেন, বাংলাদেশ জামায়াত ইসলামী এমন একটি সমাজ বিনির্মাণ করতে চায় যেখানে সকল ধর্মের লোকজন সমানভাবে রাষ্ট্রীয় সুবিধা ভোগ করবে এবং শতভাগ সাস্প্রদায়িক সম্প্রীতি বাজায় থাকবে। তিনি বলেন, ইতোমধ্যে হিন্দু সম্প্রদায়ের বিভিন্ন সময়ে তাদের পাশে দাড়িয়ে জামায়াত ইসলাম একথার প্রমাণ রেখেছে।

তালা উপজেলা জামায়াত ইসলামীর সেক্রেটারী ইদ্রিস আলীর সঞ্চালনায় সভায় অন্যান্যের মধ্যে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সাতক্ষীরা জেলা নায়েবে আমীর ডা. মাহমুদুল হক, শ্রমিক কল্যাণ ফেডারেশনের জেলা সভাপতি গাজী সুজায়েত আলী, তালা উপজেলা জামায়াতের আমীর মাও. মফিদুল্লাহ, ডা. আফতাব উদ্দীন, সাবেক চেয়ারম্যান অধ্যাপক আয়ুব আলী, শ্রমিক কল্যাণ ফেডারেশন তালা উপজেলার সভাপতি মাষ্টার আমিনুর রহমান, ইসলামকাটি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান গোলাম ফারুক, সাতক্ষীরা প্রেস ক্লাবের সাবেক সভাপতি আলতাপ হোসেন ও রামকৃষ্ণ চক্রবর্তী, তালা উপজেলা পূজা উদযাপন কমিটির সাধারণ সম্পাদক নারায়ন চন্দ্র মজুমদার, শালিখা কলেজের অধ্যক্ষ বিধান চন্দ্র সাধু, বীর মুক্তিযোদ্ধা অমল ঘোষ, মেম্বর শংকর কুমার দাশ প্রমুখ।

মতবিনিময় সভায় তালা উপজেলার শারদীয়া দূর্গা পূজা মন্দির পরিচালনা কমিটির সভাপতি সেক্রেটারী সহ এলাকার বিভিন্ন শ্রেণির হিন্দু সম্প্রদায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ