July 25, 2026, 4:54 pm
শিরনাম :
মাদার নদীর বাঁশের স্যাকোটি ব্রীজ করার দাবীতে এলাকাবাসী মানববন্ধন কবিরহাটে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও পুরস্কার বিতরণ মোরেলগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্স আকস্মিক পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী তালায় জলবায়ু পরিবর্তন, প্রভাব এবং করনীয় শীর্ষক পর্যালোচনা সভা অনুষ্ঠিত কোটালীপাড়ায় অলিম্পিক কোম্পানির ডিলারের গোডাউনে অগ্নিকাণ্ড বাগেরহাটে বাল্যবিবাহ ও নারী নির্যাতন প্রতিরোধে সচেতনতামূলক ক্যাম্পেইন ফকিরহাটে প্রাক্তন শিক্ষার্থীদের উদ্যোগে বৃক্ষরোপন বাগেরহাট জেলায় শুরু হয়েছে স্মার্ট কৃষক কার্ড এর তথ্য সংগ্রহ কাঁঠালিয়ায় চলছে কৃষক স্মার্ট কার্ড তথ্য সংগ্রহ রাজপাড়া থানা পরিদর্শনে আরএমপি কমিশনার

রাজবাড়ীতে কলেজ বন্ধের চেষ্টা ও অধ্যক্ষের বিরুদ্ধে মিথ্যা অভিযোগের প্রতিবাদে মানববন্ধন

মো. নাহিদুল ইসলাম ফাহিম, রাজবাড়ী প্রতিনিধি

রাজবাড়ীতে নূর-নেছা স্কুল এন্ড কলেজ বন্ধ করে দেওয়ার ষড়যন্ত্র ও কলেজের অধ্যক্ষের বিরুদ্ধে মিথ্যা অভিযোগের প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হবে।

শনিবার (২৭ সেপ্টেম্বর) দুপুরের দিকে জেলার কালুখালী উপজেলার কাটাবাড়ীয়ায় অবস্থিত নূর-নেছা স্কুল এন্ড কলেজের সামনের সড়কে প্রতিষ্ঠানটির শিক্ষক-শিক্ষার্থী-কর্মচারীর উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়।

মানববন্ধনে বক্তব্য দেন নূর-নেছা স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মাহমুদুর রশীদ ইমন, স্থানীয় বাসিন্দা ও ব্যবসায়ী সাহিদুল ইসলাম, প্রভাষক মোহাম্মদ সোহান মোল্লা, মো. হাসিবুল কবীর, মোহাম্মদ মোসলেম উদ্দিন, শয়ন শিকদার, হালিমা খাতুন, আমেনা খাতুন, শিক্ষার্থী হুমায়রা হাফসা হিমু প্রমুখ। এসময় প্রতিষ্ঠানটির অন্যান্য শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

মানববন্ধনে বক্তারা বলেন, কলেজটির সাবেক প্রতিষ্ঠাতা সভাপতি কিছু লোকের কুপরামর্শে পড়ে প্রতিষ্ঠানটি বন্ধের চেষ্টা চালাচ্ছেন। এ কলেজটি এ অঞ্চলের একমাত্র উচ্চশিক্ষার প্রতিষ্ঠান যেখানে শত শত শিক্ষার্থী পড়াশোনা করছে। তাই শিক্ষার্থী, শিক্ষক এবং এলাকাবাসীর একটাই দাবি গ্রামের এ একমাত্র শিক্ষাপ্রতিষ্ঠান কোনোভাবেই বন্ধ করে না দেওয়া হয়।

মানববন্ধন শেষে শিক্ষার্থীরা একটি বিক্ষোভ মিছিল বের করেন। বিক্ষোভ শেষে সকলের উপস্থিতিতে কলেজ ক্যাম্পাসে বিভিন্ন ধরনের বৃক্ষ রোপণ করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ