September 15, 2026, 3:14 pm
শিরনাম :
বাগেরহাটে বর্জ্য ব্যবস্থাপনার দাবিতে যুবদের সাইকেল র‍্যালি ফ্যাসিবাদের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে- আইনমন্ত্রী ফকিরহাটে অজ্ঞাত পরিবহণের ধাক্কায় পিকআপ চালক নিহত ফকিরহাটে আমন ক্ষেতে পোকার আক্রমণ প্রতিরোধে মাঠে মাঠে আলোক ফাঁদ ভারত সেবা সংঘে গনেশ পূজোর শুভ সূচনা করলেন- মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বাকৃবি’র তৃতীয় শ্রেণী কর্মচারী পরিষদ এর সাধারণ নির্বাচন অনুষ্ঠিত লামায় দোকানে গাঁজা বিক্রির অভিযোগে সুনীল কান্তি দে’র ৬ মাসের কারাদণ্ড মহানন্দা নদীতে গোসল করতে নেমে স্রোতে হারিয়ে গেল ‌দুই ছাত্র সমন্বিত উন্নয়নের মাধ্যমে বদলে যাবে কালীগঞ্জের স্বাস্থ্য, শিক্ষা, যোগাযোগ ও কর্মসংস্থানের চিত্র-এমপি, ফজলূল হক মিলন তালায় সেবা প্রদানকারী দপ্তরের সাথে সমন্বয় সভা অনুষ্ঠিত

শরণখোলার সাউথখালীতে মিফতাহুল জান্নাহ মাদরাসায় পরীক্ষার ফলাফল ও পুরস্কার বিতরণ

শরণখোলা (বাগেরহাট) প্রতিনিধি

বাগেরহাটের শরণখোলা উপজেলার ৪ নং সাউথখালী ইউনিয়নের ঐতিহ্যবাহী মিফতাহুল জান্নাহ মাদরাসা ও এতিমখানায় আনন্দঘন পরিবেশে অনুষ্ঠিত হয়েছে দ্বিতীয় সাময়িক পরীক্ষার ফলাফল ঘোষণা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান।

শনিবার (২৭ সেপ্টেম্বর) সকাল ৯টায় মাদরাসার হল-রুমে অনুষ্ঠিত এ আয়োজনের সঞ্চালনা করেন মাদরাসার প্রতিষ্ঠাতা ও পরিচালক হাফেজ আবু রায়হান।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ শরণখোলা উপজেলার সাধারণ সম্পাদক মাওলানা মূসা সাঈফী।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সাউথখালী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোঃ কামরুল ইসলাম, মাওলানা আবু বকর, মাস্টার নুরুল আলম, মাওলানা আঃ লতিফ শরিফ, মুফতি ইসমাইল হোসেন, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ শরণখোলা উপজেলা সভাপতি মোঃ মিজানুর রহমান এবং মোঃ সোলাইমান প্রমূখ।


বক্তারা বলেন, মাদরাসার শিক্ষার্থীরা মেধা, নৈতিকতা ও চারিত্রিক গুণে দেশ ও জাতির সম্পদ হয়ে উঠবে। তারা আরও উল্লেখ করেন, আধুনিক শিক্ষা ও ধর্মীয় শিক্ষার সমন্বয় ঘটিয়ে শিক্ষার্থীদের এগিয়ে নিতে হবে।
পরিশেষে অতিথিরা শিক্ষার্থীদের হাতে ক্রেস্ট ও পুরস্কার তুলে দেন।

দোয়া ও মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ