October 31, 2026, 7:51 am
শিরনাম :
খুলনায় সাংবাদিক সুরক্ষা ও কল্যাণ ফাউন্ডেশনের মতবিনিময় সভা, অসহায়দের মাঝে খাদ্য বিতরণের সিদ্ধান্ত কচুয়ায় বিশ্ব হাত ধোয়া দিবস উদযাপিত যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে কুয়াকাটায় দোয়া ও খাবার বিতরণ পশ্চিমবঙ্গে স্বাস্থ্য মন্ত্রীর ঘোষণা, পুজোয় সরকারি হাসপাতালে দীর্ঘ ছুটি বন্ধ পশ্চিমবঙ্গে গ্রামীণ উন্নয়নে পঞ্চায়েত মন্ত্রীর আশ্বাস মির্জাপুরে অজ্ঞাত এক নারীর মরদেহ উদ্ধার কাঁঠালিয়ায় শর্টবার ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত ঝালকাঠিতে জামায়াতের পৌর শাখার কর্মী শিক্ষা বৈঠক অনুষ্ঠিত মির্জাপুরে সারভর্তি ট্রাক পুকুরে দামুড়হুদার সীমান্তবর্তী মাঠে রাসেল ভাইপার সাপ আটক, বন বিভাগে হস্তান্তর

কাশিয়ানীতে বিয়ের অনুষ্ঠানে যাওয়ার পথে দুর্ঘটনায় প্রাণ গেল ২ জনের

গোপালগঞ্জ প্রতিনিধি

গোপালগঞ্জের কাশিয়ানীতে বিয়ের অনুষ্ঠানে যাওয়ার পথে যাত্রীবাহী বাসের ধাক্কায় ব্যাটারিচালিত ইজিবাইকের দুই যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন চার যাত্রী।

শনিবার (২৭ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের কাশিয়ানী উপজেলার মাঝিগাতী নামক এলাকায় এ দুর্ঘটনা ঘটে। হতাহতরা সবাই ইজিবাইকের যাত্রী।

ভাঙা হাইওয়ে পুলিশের সার্জেন্ট মো. রাসেল মিয়া জানিয়েছেন, খুলনা থেকে ঢাকাগামী ইমাদ পরিবহনের যাত্রীবাহী একটি বাস বিপরীতমুখী একটি ইজিবাইককে ধাক্কা দিলে এ দুর্ঘটনা ঘটে। এতে ইজিবাইকটি দুমড়ে মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই ইজিবাইকের এক যাত্রী নিহত ও পাঁচ যাত্রী আহত হন।

পরে স্থানীয় হতাহতদের উদ্ধার করে কাশিয়ানী উপজেলা ১০০ শয্যাবিশিষ্ট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে চিকিৎসক আরও একজনকে মৃত ঘোষণা করেন।

হতাহতরা মাদারীপুর থেকে ইজিবাইকে করে মাঝিগাতী গ্রামে একটি বিয়ের অনুষ্ঠানে যাচ্ছিল বলেও তিনি জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ