July 25, 2026, 5:43 pm
শিরনাম :
মাদার নদীর বাঁশের স্যাকোটি ব্রীজ করার দাবীতে এলাকাবাসী মানববন্ধন কবিরহাটে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও পুরস্কার বিতরণ মোরেলগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্স আকস্মিক পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী তালায় জলবায়ু পরিবর্তন, প্রভাব এবং করনীয় শীর্ষক পর্যালোচনা সভা অনুষ্ঠিত কোটালীপাড়ায় অলিম্পিক কোম্পানির ডিলারের গোডাউনে অগ্নিকাণ্ড বাগেরহাটে বাল্যবিবাহ ও নারী নির্যাতন প্রতিরোধে সচেতনতামূলক ক্যাম্পেইন ফকিরহাটে প্রাক্তন শিক্ষার্থীদের উদ্যোগে বৃক্ষরোপন বাগেরহাট জেলায় শুরু হয়েছে স্মার্ট কৃষক কার্ড এর তথ্য সংগ্রহ কাঁঠালিয়ায় চলছে কৃষক স্মার্ট কার্ড তথ্য সংগ্রহ রাজপাড়া থানা পরিদর্শনে আরএমপি কমিশনার

আশুলিয়ায় বকেয়া বেতন ভাতা ও বন্ধ কারখানা খুলে দেওয়ার দাবীতে মানববন্ধন, নাসা গ্রুপের শ্রমিকরা

মো: শাকিল শেখ, স্টাফ রিপোর্টার

আশুলিয়ায় বকেয়া বেতন ভাতা ও বন্ধ কারখানা খুলে দেওয়ার দাবীতে মানববন্ধন করেছেন নাসা গ্রুপের ১৬টি কারখানার শ্রমিকরা।

শনিবার (২৭ সেপ্টেম্বর) সকালে কারখানা সংলগ্ন এলাকায় এই কর্মসূচী পালন করেন শ্রমিকরা।

সম্প্রতি বিদ্যুত,গ্যাস সংকট ও ক্রেতাদের অর্ডার না থাকার অজুহাতে গত ২৫ সেপ্টেম্বর স্থায়ীভাবে বন্ধ ঘোষণা করা হয় নাসা গ্রুপের ১৬টি তৈরি পোশাক কারখানা।

এই সিদ্ধান্তে বেকার হয়ে পড়েন প্রায় ২৭হাজার শ্রমিক। দুই মাসের বকেয়া বেতন ও কারখানা খুলে দেবার দাবীতে শ্রমিক বিক্ষোভের মুখে শিল্পাঞ্চলে জোরদার করা হয় নিরাপত্তা।

গত তিন ধরে সেখানে শ্রমিক ও আইন শৃঙ্খলাবাহিনীর মুখোমুখী অবস্থানকে কেন্দ্র করে শিল্পাঞ্চলজুড়ে বিরাজ করে উত্তেজনা। গত ২৫ সেপ্টেম্বর কারখানা বন্ধের ঘোষণার প্রতিবাদে শ্রমিকরা সড়ক অবরোধ করে বিক্ষোভ করলে আইন শৃঙ্খলা বাহিনীর সাথে শ্রমিকদের সংঘর্ষ ধাওয়া পাল্টা ধাওয়ায় ৪ পুলিশসহ আহত হয় ১৫ জন।

এর আগে দাবী আদায়ে শ্রমিকদের সংগঠিত করার অভিযোগে গ্রেপ্তার করা হয় নাসা গ্রুপের সাবেক লাইন চিফ টিপু সুলতানসহ ৭ জনকে। তাদের বিরুদ্ধে সন্ত্রাস দমন আইনে মামলা দায়ের করা হয়।

পুলিশের কঠোর মনোভাব উপেক্ষা করে সকালে মানবন্ধন কর্মসূচীতে যোগ দেন শ্রমিকরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ