September 16, 2026, 5:00 am
শিরনাম :
বটিয়াঘাটায় জৈব পদ্ধতিতে সবজি চাষ ও পরিবেশ সুরক্ষা বিষয়ক প্রশিক্ষণ অনুস্ঠিত। বাগেরহাটে বর্জ্য ব্যবস্থাপনার দাবিতে যুবদের সাইকেল র‍্যালি ফ্যাসিবাদের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে- আইনমন্ত্রী ফকিরহাটে অজ্ঞাত পরিবহণের ধাক্কায় পিকআপ চালক নিহত ফকিরহাটে আমন ক্ষেতে পোকার আক্রমণ প্রতিরোধে মাঠে মাঠে আলোক ফাঁদ ভারত সেবা সংঘে গনেশ পূজোর শুভ সূচনা করলেন- মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বাকৃবি’র তৃতীয় শ্রেণী কর্মচারী পরিষদ এর সাধারণ নির্বাচন অনুষ্ঠিত লামায় দোকানে গাঁজা বিক্রির অভিযোগে সুনীল কান্তি দে’র ৬ মাসের কারাদণ্ড মহানন্দা নদীতে গোসল করতে নেমে স্রোতে হারিয়ে গেল ‌দুই ছাত্র সমন্বিত উন্নয়নের মাধ্যমে বদলে যাবে কালীগঞ্জের স্বাস্থ্য, শিক্ষা, যোগাযোগ ও কর্মসংস্থানের চিত্র-এমপি, ফজলূল হক মিলন

খুলনায় শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বিএনপির বস্ত্র বিতরণ

আমিরুল ইসলাম, খুলনা ব্যুরো প্রধান

খুলনায় শারদীয় দুর্গাপূজা উপলক্ষে নববস্ত্র বিতরণ করেছে মহানগর বিএনপি।

শনিবার (২৭ সেপ্টেম্বর) বেলা ১১টায় নগরীর শ্রী শ্রী শীতলা মাতা ঠাকুরানী মন্দির প্রাঙ্গণে এ বস্ত্র বিতরণ করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে খুলনা মহানগর বিএনপির সভাপতি এডভোকেট এস এম শফিকুল আলম মনা বলেন, বাংলাদেশে সাম্প্রদায়িক সম্প্রীতির উজ্জ্বল দৃষ্টান্ত বিদ্যমান। ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাইকে নতুন শাড়ি বিতরণই তার প্রমাণ।
তিনি বলেন, “তারেক রহমান পরিষ্কার করে বলেছেন—বাংলাদেশে কোনো সংখ্যালঘু নেই, যারা এদেশে জন্মগ্রহণ করেছে, তারাই বাংলাদেশী। সবার সমান অধিকার রয়েছে।” তিনি আরও বলেন, বিএনপি ফ্যাসিবাদকে বিদায় দিয়েছে, আগামীতে শান্তিপূর্ণ পরিবেশে জনগণ নির্বাচনের মাধ্যমে তাদের প্রতিনিধি নির্বাচন করবে।

তিনি তারেক রহমানের ৩১ দফার কথা উল্লেখ করে বলেন, প্রতিটি মায়ের নামে ফ্যামিলি কার্ড থাকবে, যার মাধ্যমে ভর্তুকি মূল্যে চাল কেনা যাবে। একইসাথে হেলথ কার্ডের মাধ্যমে সরকারি-বেসরকারি হাসপাতালে বিনামূল্যে চিকিৎসা সেবা পাওয়া যাবে। তিনি মন্দির রক্ষায় সহযোগিতা করার জন্য সবার প্রতি কৃতজ্ঞতা জানান এবং আসন্ন দুর্গাপূজা আনন্দমুখর পরিবেশে উদযাপনের আশা প্রকাশ করেন।

অনুষ্ঠানে উদ্বোধক ছিলেন খুলনা জেলা ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক খায়রুজ্জামান সজীব। বিশেষ অতিথি ছিলেন শীতলা বাড়ি মন্দির কমিটির সভাপতি সুজিত সাহা, সাধারণ সম্পাদক বিজয় কুমার ঘোষ, মহানগর বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক বদরুল আনাম খান, খুলনা মহানগর পূজা ফ্রন্টের সভাপতি ডা. প্রদীপ দেবনাথ।

উপস্থিত ছিলেন, সুজনা জলি, মেশকাত আলী, মাহাবুবউল্লাহ শামীম, আসাদুজ্জামান লিটন, হাবিবুর রহমান হাবিব, আবু সাঈদ প্রমুখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ