September 15, 2026, 3:14 pm
শিরনাম :
বাগেরহাটে বর্জ্য ব্যবস্থাপনার দাবিতে যুবদের সাইকেল র‍্যালি ফ্যাসিবাদের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে- আইনমন্ত্রী ফকিরহাটে অজ্ঞাত পরিবহণের ধাক্কায় পিকআপ চালক নিহত ফকিরহাটে আমন ক্ষেতে পোকার আক্রমণ প্রতিরোধে মাঠে মাঠে আলোক ফাঁদ ভারত সেবা সংঘে গনেশ পূজোর শুভ সূচনা করলেন- মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বাকৃবি’র তৃতীয় শ্রেণী কর্মচারী পরিষদ এর সাধারণ নির্বাচন অনুষ্ঠিত লামায় দোকানে গাঁজা বিক্রির অভিযোগে সুনীল কান্তি দে’র ৬ মাসের কারাদণ্ড মহানন্দা নদীতে গোসল করতে নেমে স্রোতে হারিয়ে গেল ‌দুই ছাত্র সমন্বিত উন্নয়নের মাধ্যমে বদলে যাবে কালীগঞ্জের স্বাস্থ্য, শিক্ষা, যোগাযোগ ও কর্মসংস্থানের চিত্র-এমপি, ফজলূল হক মিলন তালায় সেবা প্রদানকারী দপ্তরের সাথে সমন্বয় সভা অনুষ্ঠিত

সৌদিতে সড়ক দুর্ঘটনায় প্রবাসীর মৃত্যু

আর্ন্তজাতিক ডেস্ক

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় চট্টগ্রামের রাঙ্গুনিয়ার মো. আজগর আলী জনি (৩২) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। সে উপজেলার লালানগর ইউনিয়নের ২নং ওয়ার্ডের ফকিরপাড়া এলাকার আলী আহমদের ছেলে। বুধবার (২৪ সেপ্টেম্বর) সৌদি আরবের আল কাসিম এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে।

বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) বিষয়টি নিশ্চিত করেন সৌদি আরবে অবস্থানরত ফারুক আহমেদ নামে তার এক আত্মীয়।

তিনি বলেন, গতকাল সৌদি আরবের আল কাসিম শহরের দুর্গম এলাকায় ডিউটি শেষে বাসায় ফেরার পথে তাদের বহনকরা লেমিজিনের (টেক্সি) সাথে মুখোমুখি সংঘর্ষে দুর্ঘটনার শিকার হয়ে ঘটনাস্থলেই মারা যান আজগর আলী জনি ও কুমিল্লার এক যুবক।

আহত হন গাড়িতে থাকা আরও দুই বাংলাদেশি যুবক। বর্তমান গুরুতর আহত যুবক সৌদির একটি হাসপাতালে চিকিৎসাধীন আছেন। মরদেহ বর্তমানে সেখানকার হাসপাতালের মর্গে রাখা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে দেশে লাশ পাঠানোর প্রস্তুতি চলছে।

পারিবারিক সূত্রে জানা যায়, নিহত আজগর আলী জনি সম্প্রতি ছুটিতে দেশে এসে বিয়ে করে আবারও প্রবাসে ফিরে যান। দেশে তার একটি ৩ মাসের কন্যাসন্তান রয়েছে। হঠাৎ এ মৃত্যুর খবরে পরিবারে শোকের ছায়া নেমে আসে। নতুন বউসহ স্বজনরা কান্নায় ভেঙে পড়েছেন। বাবা-মাও সন্তানের অকাল মৃত্যু মেনে নিতে পারছেন না।

এদিকে আজগরের মৃত্যুতে শুধু তার পরিবার নয়, পুরো এলাকায় শোকের আবহ নেমে এসেছে। প্রবাসী বাংলাদেশি কমিউনিটির নেতারা গভীর শোক প্রকাশ করেছেন এবং মরদেহ দ্রুত দেশে এনে দাফনের ব্যবস্থা করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানিয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ