September 15, 2026, 6:43 pm
শিরনাম :
বাগেরহাটে বর্জ্য ব্যবস্থাপনার দাবিতে যুবদের সাইকেল র‍্যালি ফ্যাসিবাদের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে- আইনমন্ত্রী ফকিরহাটে অজ্ঞাত পরিবহণের ধাক্কায় পিকআপ চালক নিহত ফকিরহাটে আমন ক্ষেতে পোকার আক্রমণ প্রতিরোধে মাঠে মাঠে আলোক ফাঁদ ভারত সেবা সংঘে গনেশ পূজোর শুভ সূচনা করলেন- মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বাকৃবি’র তৃতীয় শ্রেণী কর্মচারী পরিষদ এর সাধারণ নির্বাচন অনুষ্ঠিত লামায় দোকানে গাঁজা বিক্রির অভিযোগে সুনীল কান্তি দে’র ৬ মাসের কারাদণ্ড মহানন্দা নদীতে গোসল করতে নেমে স্রোতে হারিয়ে গেল ‌দুই ছাত্র সমন্বিত উন্নয়নের মাধ্যমে বদলে যাবে কালীগঞ্জের স্বাস্থ্য, শিক্ষা, যোগাযোগ ও কর্মসংস্থানের চিত্র-এমপি, ফজলূল হক মিলন তালায় সেবা প্রদানকারী দপ্তরের সাথে সমন্বয় সভা অনুষ্ঠিত

ঢাকার ধানমন্ডিতে মিছিল: ঝিনাইদহ ছাত্রলীগ নেতা কারাগারে

নিউজ ডেস্ক রিপোর্ট

রাজধানীর ধানমন্ডি ২৭ নম্বরে মিছিলের অভিযোগে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় নিষিদ্ধ ঘোষিত সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের ঝিনাইদহ জেলার সহ-সভাপতি মো. বিপ্লব হোসেনের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠিয়েছেন আদালত।

শুক্রবার ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের ম্যাজিস্ট্রেট হাসিব উল্লাহ পিয়াস এ আদেশ দেন।

আদালত সূত্রে জানা গেছে, শুক্রবার আসামিকে আদালতে হাজির করা হয়। মামলার তদন্ত কর্মকর্তা ডিবির রমনা বিভাগের পুলিশ পরিদর্শক মো. আখতার মোর্শেদ তাদের কারাগারে রাখার আবেদন করেন। জামিন আবেদন করেন আসামি পক্ষের আইনজীবী ফারজানা ইয়াসমিন রাখী। শুনানি শেষে বিচারক জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন।

মিছিলের ঘটনায় গত ১ সেপ্টেম্বর ধানমন্ডি থানায় মামলা করেন সংশ্লিষ্ট থানার উপ-পরিদর্শক মো. আকিব নূর। বৃহস্পতিবার (২৫সেপ্টেম্বর) রাতে ডিবি পুলিশের একটি দল ধানমন্ডি থেকে বিপ্লবকে গ্রেফতার করে।

মামলার অভিযোগে বলা হয়েছে, কার্যক্রম নিষিদ্ধ ছাত্রলীগ ও আওয়ামী লীগের অঙ্গ সংগঠন যুবলীগের ৮০ থেকে ৯০ জন সদস্য গত ৩১ আগস্ট ধানমন্ডি ২৭ নম্বর রোডে মিছিল করে। পরে পুলিশের উপস্থিতি টের পেয়ে দুটি ককটেল বিস্ফোরণ ঘটিয়ে তারা পালিয়ে যায়। আসামিরা একত্রিত হয়ে রাষ্ট্রের ক্ষতি সাধন করে অপপ্রচারের উদ্দেশ্য বিভিন্ন স্লোগান দেয় ও বিস্ফোরণ ঘটিয়ে সন্ত্রাসবিরোধী আইনে অপরাধ করেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ