September 15, 2026, 6:02 pm
শিরনাম :
বাগেরহাটে বর্জ্য ব্যবস্থাপনার দাবিতে যুবদের সাইকেল র‍্যালি ফ্যাসিবাদের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে- আইনমন্ত্রী ফকিরহাটে অজ্ঞাত পরিবহণের ধাক্কায় পিকআপ চালক নিহত ফকিরহাটে আমন ক্ষেতে পোকার আক্রমণ প্রতিরোধে মাঠে মাঠে আলোক ফাঁদ ভারত সেবা সংঘে গনেশ পূজোর শুভ সূচনা করলেন- মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বাকৃবি’র তৃতীয় শ্রেণী কর্মচারী পরিষদ এর সাধারণ নির্বাচন অনুষ্ঠিত লামায় দোকানে গাঁজা বিক্রির অভিযোগে সুনীল কান্তি দে’র ৬ মাসের কারাদণ্ড মহানন্দা নদীতে গোসল করতে নেমে স্রোতে হারিয়ে গেল ‌দুই ছাত্র সমন্বিত উন্নয়নের মাধ্যমে বদলে যাবে কালীগঞ্জের স্বাস্থ্য, শিক্ষা, যোগাযোগ ও কর্মসংস্থানের চিত্র-এমপি, ফজলূল হক মিলন তালায় সেবা প্রদানকারী দপ্তরের সাথে সমন্বয় সভা অনুষ্ঠিত

ইন্দুরকানী উপজেলা জামায়াতের আয়োজনে পিআর পদ্ধতি ও ৫ দফা দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ

শফিকুল ইসলাম মাসুদ, ‎পিরোজপুর জেলা প্রতিনিধি

‎শহীদ আল্লামা সাঈদীর জন্মভূমি পিরোজপুরের ইন্দুরকানী উপজেলা জামায়াতে ইসলামীর আয়োজনে পিআর পদ্ধতিতে নির্বাচন ও ৫ দফা দাবি আদায়ের লক্ষ্যে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

‎বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) বিকাল ৪টায় উপজেলা জামায়াতে ইসলামীর আয়োজনে জামায়াতের জেলা ও উপজেলার বিভিন্ন অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতা কর্মীদের অংশ অংশগ্রহণে এ বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়।

‎বিক্ষোভ মিছিলটি ইন্দুরকানী কলেজ মোড় থেকে শুরু করে উপজেলা পরিষদ চও্বর ঘুরে ইন্দুরকানী বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে বাজারের উপজেলা ভূমি অফিস চত্বরে শেষ হয়ে তা সমাবেশে রূপ নেয়।

‎ইন্দুরকানী উপজেলা জামায়াতে ইসলামী আমির মাও: আলী হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন,কেন্দ্রীয় মজলিসে সুরা সদস্য ও জেলা আমির অধ্যক্ষ তাফাজ্জল হোসাইন ফরিদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পিরোজপুর জেলা জামায়াতের পেশাজীবী সংগঠনের সভাপতি ড. আব্দুল্লাহিল মাহমুদ, পিরোজপুর পৌর সেক্রেটারী শেখ মো. আব্দুর রাজ্জাক,‎ উপজেলা জামায়াতের সেক্রেটারী মো.তৌহিদুর রহমান রাতুল সহ জামায়াতের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

‎সমাবেশে বক্তারা বলেন,যে দেশে ৩০ থেকে ৩৫ ভাগ ভোটারের ভোটে সংসদ সদস্য নির্বাচিত হয়,বাকি ৬৫ ভাগ ভোটারের মতামতের কোন গুরুত্ব না দিয়ে সংসদে আইন প্রণয়ন ও সংশোধন করে, সেই অবৈধ নির্বাচন পদ্ধতি বাতিল করে অবিলম্বে পিআর পদ্ধতিতে নির্বাচন ও ৫ দফা দাবি দ্রুত বাস্তবায়ন করতে সরকারের নিকট জোর দাবি জানানো হয়। অন্যথায় ইন্দুরকানী উপজেলা থেকে কঠোর থেকে কঠোরতম আন্দোলনের ডাক দিয়ে সরকারকে পিআর পদ্ধতি ও পাঁচ দফা দাবি আদায়ে বাধ্য করা হবে বলে হুঁশিয়ারি উচ্চারণ করেন।

‎তারা আরো বলেন,বর্তমান বাংলাদেশে চাঁদাবাজি, টেন্ডারবাজি, ভূমি দখল, হত্যা, গুম,ধর্ষণ ব্যাপক হারে বেড়ে চলছে। অনতিবিলম্বে সকল অপকর্ম বন্ধ করে শান্তি সম্প্রীতি বজায় ও গণতন্ত্র কায়েমের স্বার্থে সরকারকে কঠোর পদক্ষেপ নেওয়ার জন্য জোর তাগিদ দেওয়া হয়। ব্যর্থতায় এর দায়ভার সরকারকে নিতে হবে বলে তারা জানিয়ে দেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ