July 25, 2026, 5:43 pm
শিরনাম :
মাদার নদীর বাঁশের স্যাকোটি ব্রীজ করার দাবীতে এলাকাবাসী মানববন্ধন কবিরহাটে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও পুরস্কার বিতরণ মোরেলগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্স আকস্মিক পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী তালায় জলবায়ু পরিবর্তন, প্রভাব এবং করনীয় শীর্ষক পর্যালোচনা সভা অনুষ্ঠিত কোটালীপাড়ায় অলিম্পিক কোম্পানির ডিলারের গোডাউনে অগ্নিকাণ্ড বাগেরহাটে বাল্যবিবাহ ও নারী নির্যাতন প্রতিরোধে সচেতনতামূলক ক্যাম্পেইন ফকিরহাটে প্রাক্তন শিক্ষার্থীদের উদ্যোগে বৃক্ষরোপন বাগেরহাট জেলায় শুরু হয়েছে স্মার্ট কৃষক কার্ড এর তথ্য সংগ্রহ কাঁঠালিয়ায় চলছে কৃষক স্মার্ট কার্ড তথ্য সংগ্রহ রাজপাড়া থানা পরিদর্শনে আরএমপি কমিশনার

বাগেরহাট খানজাহান আলী ডিগ্রি কলেজে বার্ষিক সাঁতার প্রতিযোগিতা অনুষ্ঠিত

বাগেরহাট প্রতিনিধি

শুক্রবার ২৬ সেপ্টেম্বর, বাগেরহাট খানজাহান আলী ডিগ্রি কলেজের সুইমিং ট্যাংকে কলেজের বার্ষিক সাঁতার প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে গতকাল বৃহস্পতিবার এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

প্রধান অতিথি হিসেবে প্রতিযোগিতার উদ্বোধন করেন কলেজের সভাপতি ও সরকারি পিসি কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর মুস্তাহিদুল আলম। উদ্বোধনী বক্তব্যে তিনি বলেন, সাঁতারই হচ্ছে শরীর চর্চার জন্য সেরা ক্রীড়া। শরীর ঠিক রাখতে আমরা নিয়মিত সাঁতার কাটার অভ্যাস করতে পারি। তিনি আরো বলেন, আজকের এই ক্রীড়া প্রতিযোগিতা থেকে বিজয়ী হয়ে একদিন এই ক্রীড়াবিদরা জাতীয় পর্যায়ে পৌঁছে যাবে।

কলেজ অধ্যক্ষ খন্দকার আসিফ উদ্দিন রাখির সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাগেরহাটর জেলা রেড ক্রিসেন্টের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নজরুল ইসলাম কাজল, ক্রীড়া শিক্ষক তন্ময় রায়, জাতীয় সাঁতার ফেডারেশনের প্রশিক্ষক যতীন্দ্রনাথ বিশ্বাস।

প্রতিযোগিতায় চারটি ইভেন্টে ২৫ জন সাঁতারু অংশগ্রহণ করেন।

দিনব্যাপী প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ