July 26, 2026, 9:58 am
শিরনাম :
এহসান মোর্শেদ পিয়াল কে আহবায়ক করে মূলঘর ইউনিয়ন “মুক্তিযোদ্ধো প্রজন্ম সংসদ” এর আহবায়ক কমিটি গঠিত। পবিপ্রবিতে উদয় ভবনের নিলাম অনুষ্ঠিত আগের সরকারের দুর্নীতির তদন্ত করে পরিকল্পিত বেড়িবাঁধ নির্মাণ করা হবে: প্রতিমন্ত্রী টুকু যশোরের বাঘারপাড়ায় এনসিপির পথসভায় হাসনাত আব্দুল্লাহ চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় এস্কাফ সিরাপ জব্দ তালায় টিআরএম বিলের বকেয়া আদায় ও জলাবদ্ধতা নিরসনের দাবিতে মানববন্ধন প্রান্তিক ভূমিহীন ও মৎস্যজীবীদের কেন্দ্রীয় ভূমি কমিটির সভা অনুষ্ঠিত পবিপ্রবিতে চাকসু প্রতিনিধিদের সঙ্গে ছাত্রশিবিরের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় জুলাই অভূত্থান স্মরণে ছাত্রশিবিরের আয়োজনে স্বর্ণপদক প্রদান ও আলোচনা সভা অনুষ্ঠিত রাজশাহী ইনডোর স্টেডিয়াম নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন ভূমিমন্ত্রী

মোল্লাহাটে জামায়াতে পাচ দফা দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ

মোল্লাহাট (বাগেরহাট) প্রতিনিধি

বাগেরহাটের মোল্লাহাটে কেন্দ্র ঘোষিত ৫ দফা দাবি বাস্তবায়নের লক্ষ্যে বাংলাদেশ জামায়াতে ইসলামী মোল্লাহাট উপজেলা শাখার উদ্যোগে সমাবেশ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২৬ সেপ্টেম্বর) বিকেল ৫টায় উপজেলা মডেল মসজিদের সামনে থেকে শুরু হয় বিক্ষোভ মিছিল উপজেলা সদরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে ঢাকা–খুলনা মহাসড়ক হয়ে মোল্লাহাট বাজার চৌরঙ্গীতে গিয়ে শেষ হয়।
এ সময় এক সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা বলেন, “জুলাইয়ের জাতীয় সনদের আলোকে আগামী ফেব্রুয়ারিতে একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত করতে হবে। নিম্নকক্ষ, উচ্চকক্ষ উভয়কক্ষে পিয়ার পদ্ধতির মাধ্যমে জনগণের ভোটাধিকার নিশ্চিত করা ছাড়া গণতন্ত্র টিকবে না।”

তারা আরো বলেন, “দেশে একটি সমান সুযোগপূর্ণ রাজনৈতিক পরিবেশ তৈরি করতে হবে। কিন্তু পতিত স্বৈরাচার আওয়ামী লীগ ও তাদের দোসর ১৪ দল গণতন্ত্রকে গলা টিপে হত্যা করছে। তাদের রাজনৈতিক কর্মকাণ্ড নিষিদ্ধ না করলে দেশে প্রকৃত গণতন্ত্র প্রতিষ্ঠিত হবে না।”

নেতৃবৃন্দ জোর দিয়ে বলেন, “জনগণের ভোটাধিকার ফিরিয়ে আনা এবং গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা এখন সময়ের দাবী। এই দাবি পূরণ না হলে জনগণ রাজপথে দুর্বার আন্দোলন গড়ে তুলতে বাধ্য হবে।”

এ সময় তারা আরো বলেন জুলাই গণহত্যা সহ ১৭ বছর হত্যা ও গুম খুন বিচার দৃশ্যমান না হওয়া পর্যন্ত দেশে কোন নির্বাচন অনুষ্ঠিত হতে দেওয়া হবে না।

সমাবেশে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামীর মোল্লাহাট উপজেলা আমীর হাসমত আলী সরদার, সেক্রেটারি হাফেজ হেদায়েতুল্লাহ, নায়েবে আমীর আব্দুস সবুর শিকদার, সহকারী সেক্রেটারি হাফেজ নাজমুল হাসান, কর্মপরিষদ সদস্য হাফেজ মোকাররম মিয়া, ফরাজি মিজানুর রহমান, দাউদ আলী মুন্সি, হাফেজ অলিউর রহমান, সিকদার মনিরুজ্জামান, যুব বিভাগ সেক্রেটারি মিয়া পারভেজ আলম, মাওলানা হায়দার আলী, পেশাজীবী বিভাগের সেক্রেটারি শেখ ইয়াসিন,
শিবির সভাপতি মিসকাত হোসাইন, সেক্রেটারি আরিফুল ইসলাম শিহাবসহ বিভিন্ন ইউনিয়নের দায়িত্বশীল ও অসংখ্য নেতা–কর্মী।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ