September 16, 2026, 4:09 am
শিরনাম :
বটিয়াঘাটায় জৈব পদ্ধতিতে সবজি চাষ ও পরিবেশ সুরক্ষা বিষয়ক প্রশিক্ষণ অনুস্ঠিত। বাগেরহাটে বর্জ্য ব্যবস্থাপনার দাবিতে যুবদের সাইকেল র‍্যালি ফ্যাসিবাদের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে- আইনমন্ত্রী ফকিরহাটে অজ্ঞাত পরিবহণের ধাক্কায় পিকআপ চালক নিহত ফকিরহাটে আমন ক্ষেতে পোকার আক্রমণ প্রতিরোধে মাঠে মাঠে আলোক ফাঁদ ভারত সেবা সংঘে গনেশ পূজোর শুভ সূচনা করলেন- মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বাকৃবি’র তৃতীয় শ্রেণী কর্মচারী পরিষদ এর সাধারণ নির্বাচন অনুষ্ঠিত লামায় দোকানে গাঁজা বিক্রির অভিযোগে সুনীল কান্তি দে’র ৬ মাসের কারাদণ্ড মহানন্দা নদীতে গোসল করতে নেমে স্রোতে হারিয়ে গেল ‌দুই ছাত্র সমন্বিত উন্নয়নের মাধ্যমে বদলে যাবে কালীগঞ্জের স্বাস্থ্য, শিক্ষা, যোগাযোগ ও কর্মসংস্থানের চিত্র-এমপি, ফজলূল হক মিলন

বাগেরহাটে পিআর পদ্ধতিসহ ৫ দফা দাবিতে জামায়েতে ইসলামীর মিছিল

বাগেরহাট প্রতিনিধি

বাগেরহাটে জুলাই সনদ বাস্তবায়ন ও পিআর পদ্ধতিতে জাতীয় নির্বাচনসহ ৫ দফা দাবিতে বিক্ষোভ মিছিল করেছে বাংলাদেশ জামায়েতে ইসলামী।

শুক্রবার (২৬ সেপ্টেম্বর) বিকেলে সদর উপজেলা ও বাগেরহাট পৌর জামায়াতের উদ্যোগে শহরের দশানি ট্রাফিক মোড় থেকে মিছিলটি শুরু হয়। শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে পুনরায় দশানী মোড়ে এসে শেষ হয়। মিছিল পরবর্তী গণজমায়েত ও প্রতিবাদ সভায় বক্তব্য দেন, বাংলাদেশ জামায়েতে ইসলামীর বাগেরহাট জেলা আমির মাওলানা রেজাউল করিম, সেক্রেটারি শেখ মুহাম্মদ ইউনুস, কর্মপরিষদ সদস্য ও যুব বিভাগের সভাপতি শেখ মনজুরুল হক রাহাদ প্রমুখ।

বক্তারা বলেন, দেশের বেশিরভাগ মানুষ ও দল পিআর পদ্ধিতিতে নির্বাচন চায়। পিআর পদ্ধতিতে নির্বাচন দিলে কোন ভোট চুরি ও সৈরাচার হওয়ার সুযোগ থাকবে না। পিআর পদ্ধতিতে নির্বাচন না হলে, জামায়াতে ইসলামী নির্বাচনের বিষয়ে সরকারকে কোন সহিযোগিতা করবে না বলে হুশিয়ারী দেন নেতারা।

জামায়েত ইসলামী ঘোষিত ৫ দফা দাবিগুলো হচ্ছে, জুলাই জাতীয় সনদের ভিত্তিতে আগামী ফেব্রুয়ারিতে নির্বাচন আয়োজন করা; আগামী জাতীয় নির্বাচনে সংসদের উভয় কক্ষে পিআর পদ্ধতি চালু করা; অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের লক্ষ্যে সবার জন্য লেভেল প্লেয়িং ফিল্ড (সবার জন্য সমান সুযোগ) নিশ্চিত করা; ফ্যাসিস্ট সরকারের সব জুলুম-নির্যাতন, গণহত্যা ও দুর্নীতির বিচার দৃশ্যমান করা এবং স্বৈরাচারের দোসর জাতীয় পার্টি ও ১৪ দলের কার্যক্রম নিষিদ্ধ করা।

এদিকে একই দাবিতে মোরেলগঞ্জ, কচুয়া, ফকিরহাট, মোংলাসহ জেলার সকল উপজেলায় বিক্ষোভ মিছিল ও গনজমায়েত অনুষ্ঠিত হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ